Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০২:৫৩, ১৩ জানুয়ারি ২০২৬

নিরাপত্তা শঙ্কায় এবছরও কোলকাতা বইমেলায় বাদ বাংলাদেশ

নিরাপত্তা শঙ্কায় এবছরও কোলকাতা বইমেলায় বাদ বাংলাদেশ
ছবি: সংগৃহীত

নিরাপত্তার বিষয়ে নিশ্চিততা না থাকা এবং সরকারি সবুজ সংকেত না পাওয়ায় এবারের ৪৯তম আন্তর্জাতিক কোলকাতা বইমেলায় অংশ নিতে পারছে না বাংলাদেশ। মেলার আয়োজক সংস্থা ‘পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ড’ বিষয়টি নিশ্চিত করেছে। 

গিল্ডের সাধারণ সম্পাদক ত্রিদিব চট্টোপাধ্যায় বলেন, বর্তমান পরিস্থিতির কারণে একটি বেসরকারি সংস্থা হিসেবে তারা ঝুঁকি নিতে পারছে না।

বইমেলা আগামী ২২ জানুয়ারি থেকে সল্টলেক প্রাঙ্গণে শুরু হয়ে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। এবারের মেলার ফোকাল থিম আর্জেন্টিনা এবং উদ্বোধনী অনুষ্ঠান হবে ২২ জানুয়ারি বিকেল ৪টায়। সারা পৃথিবী থেকে মোট ২০টি দেশ এবারের মেলায় অংশগ্রহণ করছে।

ত্রিদিব চট্টোপাধ্যায় আরও জানান, বাংলাদেশের পরিস্থিতি যেভাবে এগোবে, তার ওপর ভিত্তি করে ভবিষ্যতে অংশগ্রহণের সিদ্ধান্ত নেয়া হবে। তিনি বলেন, বাংলাদেশের অনেক গুরুত্বপূর্ণ বইয়ের জন্য পাঠকরা অপেক্ষা করে থাকেন, কিন্তু বর্তমান অস্থিরতার কারণে এবার তা সম্ভব হচ্ছে না। আগামী ৫০তম বইমেলায় অংশগ্রহণের আশা রয়ে গেছে।

কলকাতা বইমেলায় বাংলাদেশের অংশগ্রহণের ইতিহাস দীর্ঘ। ১৯৯৬ সাল থেকে প্রায় তিন দশক নিয়মিতভাবে বাংলাদেশ এ মেলায় অংশ নেয়। বাংলা ভাষা ও সাহিত্যকে কেন্দ্র করে দুই বাংলার সাংস্কৃতিক সেতুবন্ধনের প্রতীক হিসেবে বাংলাদেশের প্যাভিলিয়নকে সর্বদা বিশেষ গুরুত্ব দেয়া হয়। ২০২৪ সালে সর্বশেষ অংশগ্রহণে বাংলাদেশের প্যাভিলিয়ন ‘সেরা প্যাভিলিয়ন’ হিসেবে নির্বাচিত হয়েছিলো।

তবে ২০২৪ সালের আগস্টে দেশে রাজনৈতিক পরিবর্তনের পর দিল্লি-ঢাকা কূটনৈতিক সম্পর্কের টানাপড়েন এবং নিরাপত্তা শঙ্কার কারণে এবারও বাংলাদেশের অনুপস্থিতি পাঠক ও প্রকাশক মহলে হতাশা সৃষ্টি করেছে। এবার মেলায় প্রায় ১০০০টির বেশি স্টল থাকলেও প্রতিবেশী দেশের অনুপস্থিতি সাংস্কৃতিক শূন্যতা তৈরি করেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

‘যৌনাঙ্গে বুট দিয়ে মেরেছে’- দিল্লিতে বিক্ষোভকারীদের অভিযোগ
বিক্ষোভে অংশ নেয়ায় ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ
৪৫তম বিসিএসের গেজেট প্রকাশ, নিয়োগ পেলেন ১,৭০২ জন
সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই
চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস
জুলাই জাদুঘরের সামনে ককটেল বিস্ফোরণ, আহত ১
দল হিসেবে আ.লীগের বিচারে তদন্ত চলছে: প্রসিকিউটর তামিম
কমিটি নিয়ে বিরোধ, জামায়াতের দু’গ্রুপের সংঘর্ষ
রিয়াদে ক্ষেপণাস্ত্র হামলা, ধ্বংসাবশেষে আহত ১
পশু জবাইয়ের নিষেধাজ্ঞা নিয়ে জকসুর বিক্ষোভ
ধূমপান করতে হাত কাঁপছিলো, লজ্জা লাগছিলো: বিদ্যা
এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার
অসুস্থতার কারণে ক্যাম্পাস ছেড়েছি,সুস্থ হয়েই ফিরবো: চুয়েট ভিসি
বাংলাদেশের তরুণরা আমাদের পথ দেখিয়েছে: নেহা বোরা