Sobar Desh | সবার দেশ বাগেরহাট প্রতিনিধি

প্রকাশিত: ০১:২৮, ১৯ মার্চ ২০২৬

কনস্টেবল গুরুতর আহত

বাগেরহাটে পুলিশকে কুপিয়ে হাতকড়াসহ আসামি ছিনতাই

বাগেরহাটে পুলিশকে কুপিয়ে হাতকড়াসহ আসামি ছিনতাই
ছবি: সংগৃহীত

বাগেরহাটের কচুয়া উপজেলায় পুলিশের ওপর হামলা চালিয়ে একাধিক মামলার আসামি ও তার সহযোগী হাতকড়াসহ পালিয়ে গেছে। বুধবার (১৮ মার্চ) বিকেল ৩টার দিকে মঘিয়া ইউনিয়নের খলিশাখালী গ্রামে এ ঘটনা ঘটে। এতে পুলিশ কনস্টেবল রাজু খান গুরুতর আহত হন এবং তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, উপজেলার মঘিয়া ইউনিয়নের খলিশাখালী গ্রামের গফফার শেখের ছেলে, একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি নাদিম শেখকে (৩৩) গ্রেফতারের জন্য কচুয়া থানার এসআই আনিচুর রহমান ও এএসআই ইমদাদুল ইসলামের নেতৃত্বে ৭ সদস্যের একটি দল তার বাড়িতে অভিযান চালায়। অভিযানের সময় নাদিমকে আটক করে হাতকড়া পরিয়ে নেয়ার সময় তার ছোট ভাই সাগর শেখ ধারালো দা নিয়ে পুলিশের ওপর হামলা চালায়।

এ হামলায় কনস্টেবল রাজু খানের ডান হাত গুরুতর আহত হয়। এ সুযোগে নাদিম ও সাগর দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। আহত কনস্টেবলকে প্রথমে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

কচুয়া থানার ওসি মো. শফিকুর রহমান জানান, হাতকড়া পরিহিত পলাতক আসামিদের ধরতে এবং ব্যবহৃত অস্ত্র উদ্ধার করতে পুলিশের বিশেষ অভিযান চলছে। পুলিশ হামলার ঘটনায় কঠোর আইনগত ব্যবস্থা নেবে।

ঘটনার পর এলাকায় ব্যাপক উত্তেজনা ও থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

সবার দেশ/কেএম

সম্পর্কিত বিষয়:

শীর্ষ সংবাদ:

গুম ঠেকাতে আইন, তদন্তের স্বাধীনতা নিয়ে প্রশ্ন
নেপালে বন্যায় প্রাণহানি বেড়ে ৭৩৪, নিখোঁজ ২,৪৯৮
হাসনাতের বেলায় হুজুররা চেতেছে, বিএনপির বেলায় চুপ: মাদানী
মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপদের জেলাভিত্তিক দায়িত্ব বণ্টন চ্যালেঞ্জ, হাইকোর্টে রিট
মেসির ‘হালি’তে মন্ট্রিয়ল ধ্বংস, ৭-১ গোলে মায়ামির তাণ্ডব
বিলাওয়ালের বিয়ের গুঞ্জন, পাত্রী ইউরোপের!
নেপাল-চীনে বন্যায় মৃত প্রায় ৭০০, নিখোঁজ ৩ হাজার
আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস আজ, হদিস নেই আড়াই শ মানুষের
গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার শুরু হয়েছে: প্রধানমন্ত্রী
সংসদমুখী পদযাত্রায় ১১ দলীয় ঐক্যের আহ্বান
মিরাজ নিখোঁজে ‘গুমের কাহিনী’ সাজানোর চেষ্টা হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী
রংপুরে চার খুন হত্যায় সিদ্ধার্থের বাবা-ভাই ডিবি হেফাজতে
আ.লীগ ফেরার বাতাস শুধু ভারত-সোশ্যাল মিডিয়ায়: সারজিস
ঝুলন্ত সেতু পানিতে তলিয়ে চলাচল বন্ধ রাঙামাটিতে
পাকিস্তানে তুর্কি সামরিক বিমানের আনাগোনা, উদ্বিগ্ন ভারত
২৪ ঘণ্টায় বন্যার শঙ্কায় দুই জেলা
নেদারল্যান্ডসকে হারিয়ে তৃতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা
গুমের প্রতিটি ঘটনায় স্বাধীন তদন্ত ও বিচার চান নাহিদ
কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট খুলে পানি নিষ্কাশন
আইফোন ১৮ প্রো সিরিজ আসছে সেপ্টেম্বরে, থাকছে যেসব ফিচার