Sobar Desh | সবার দেশ কুমিল্লা প্রতিনিধি

প্রকাশিত: ১১:২৮, ২২ মার্চ ২০২৬

কুমিল্লায় দুর্ঘটনায় ৫ ঘণ্টা বন্ধ থাকার পর ট্রেন চলাচল স্বাভাবিক

কুমিল্লায় দুর্ঘটনায় ৫ ঘণ্টা বন্ধ থাকার পর ট্রেন চলাচল স্বাভাবিক
ছবি: সংগৃহীত

কুমিল্লার পদুয়ার বাজার রেলক্রসিংয়ে ভয়াবহ ট্রেন-বাস সংঘর্ষের পর প্রায় ৫ ঘণ্টা বন্ধ থাকার পর চট্টগ্রামের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে।

রেলওয়ের চট্টগ্রাম বিভাগের বিভাগীয় ব্যবস্থাপক মোস্তাফিজুর রহমান জানান, রোববার সকাল ৮টার দিকে উদ্ধারকারী রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত ঢাকা মেইল ট্রেনটি সরিয়ে নেয় এবং রেললাইনে আটকে থাকা বাসটি অপসারণ করে। এরপর ধীরে ধীরে ট্রেন চলাচল পুনরায় চালু হয়।

এর আগে শনিবার দিবাগত রাত ৩টার দিকে দুয়ার বাজার রেলক্রসিং এলাকায় চট্টগ্রাম থেকে ঢাকাগামী একটি মেইল ট্রেন মামুন পরিবহনের যাত্রীবাহী বাসকে সজোরে ধাক্কা দেয়। সংঘর্ষের পর ট্রেনটি বাসটিকে প্রায় আধা কিলোমিটার দূর পর্যন্ত টেনে নিয়ে যায়, ফলে ঘটনাস্থলে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়।

প্রথমে ঘটনাস্থল থেকে সাতজনের লাশ উদ্ধার করা হলেও পরে মৃতের সংখ্যা বেড়ে ১২ জনে দাঁড়ায়। আহত হন আরও বেশ কয়েকজন।

দুর্ঘটনার পরপরই চট্টগ্রামের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়, যা যাত্রীদের দুর্ভোগ বাড়িয়ে তোলে। পরে আখাউড়া থেকে একটি রিলিফ ট্রেন পাঠানো হয় উদ্ধার কাজে অংশ নিতে।

উদ্ধার অভিযানে ফায়ার সার্ভিস, সেনাবাহিনী, পুলিশ ও র‍্যাব সদস্যরা যৌথভাবে কাজ করেন। দীর্ঘ চেষ্টার পর রেললাইন থেকে ধ্বংসাবশেষ সরিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক করা সম্ভব হয়।

এ দুর্ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এবং ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ধূমপান করতে হাত কাঁপছিলো, লজ্জা লাগছিলো: বিদ্যা
এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার
অসুস্থতার কারণে ক্যাম্পাস ছেড়েছি,সুস্থ হয়েই ফিরবো: চুয়েট ভিসি
বাংলাদেশের তরুণরা আমাদের পথ দেখিয়েছে: নেহা বোরা
টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে: ফায়ার সার্ভিস
টঙ্গীর আগুন নিয়ন্ত্রণে ২১ ইউনিটের সঙ্গে সেনাবাহিনী-বিজিবি
১৬ ইউনিটেও নিয়ন্ত্রণে আসেনি ওষুধ কারখানার আগুন
টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট
ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ