Sobar Desh | সবার দেশ কুমিল্লা প্রতিনিধি

প্রকাশিত: ১১:১০, ২২ মার্চ ২০২৬

আপডেট: ১১:১১, ২২ মার্চ ২০২৬

কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষে দায়িত্ব অবহেলায় দুই গেটম্যান বরখাস্ত

কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষে দায়িত্ব অবহেলায় দুই গেটম্যান বরখাস্ত
ছবি: সংগৃহীত

কুমিল্লার সদর দক্ষিণে ভয়াবহ ট্রেন-বাস সংঘর্ষে ১২ জন নিহতের ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে দুই গেটম্যানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। রোববার (২২ মার্চ) সকাল ৯টার দিকে এ সিদ্ধান্ত নেয়া হয়।

রেলওয়ের চট্টগ্রাম বিভাগের বিভাগীয় ব্যবস্থাপক মোস্তাফিজুর রহমান ভুইয়া বিষয়টি নিশ্চিত করে জানান, কুমিল্লার পদুয়ার বাজার রেলক্রসিংয়ে দায়িত্বরত গেটম্যান হেলাল উদ্দিন ও মেহেদী হাসানকে দায়িত্বে অবহেলার অভিযোগে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

এর আগে শনিবার (২১ মার্চ) রাত ২টা ৫৫ মিনিটে কুমিল্লার পদুয়ার বাজার রেলক্রসিং এলাকায় চাঁপাইনবাবগঞ্জ থেকে নোয়াখালীগামী মামুন পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে চট্টগ্রাম থেকে ঢাকাগামী মেইল ট্রেনের ভয়াবহ সংঘর্ষ হয়।

সংঘর্ষটি এতটাই ভয়াবহ ছিলো যে ঘটনাস্থলেই ১২ জনের মৃত্যু হয়। নিহতদের মধ্যে ৭ জন পুরুষ, ২ জন নারী এবং ৩ জন শিশু রয়েছে।

দুর্ঘটনার পরপরই এলাকায় শোকের ছায়া নেমে আসে এবং উদ্ধারকাজে নামে পুলিশ, ফায়ার সার্ভিস ও রেলওয়ে কর্তৃপক্ষ। আহতদের দ্রুত বিভিন্ন হাসপাতালে নেয়া হয়।

প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, লেভেল ক্রসিংয়ে নিরাপত্তা ব্যবস্থার ঘাটতি এবং দায়িত্বে অবহেলাই এ মর্মান্তিক দুর্ঘটনার অন্যতম কারণ। তবে প্রকৃত কারণ জানতে বিস্তারিত তদন্ত চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

সাড়ে চার ঘণ্টার চেষ্টায় চকবাজারের আগুন নিয়ন্ত্রণে
তাজমিন হত্যা: রাজুকে নিয়ে কুমিল্লা ডিবির নাটকীয়তা
দুর্গাপূজায় মাঠে ১০ হাজার বিজিবি সদস্য
মাদ্রাসায় প্রক্সি শিক্ষক, বেতন নেন ছাত্রদল নেতা
উচ্চস্বরে আজান দেয়ায় ভারতে মুয়াজ্জিন গ্রেফতার
বিধবা কার্ড চালু হলে এমপির বউ সবার আগে নেবে: হাসনাত আবদুল্লাহ
ঢাকা-রিয়াদ রুটে ১৭ অক্টোবর পর্যন্ত ফ্লাইট বন্ধ
দূর্গাপূজায় ৮দিন বন্ধ থাকবে বেনাপোল দিয়ে আমদানি-রফতানি
ফিফা থেকে ১ কোটি ডলার পাচ্ছে বাংলাদেশ!
এমপির ছেলে-ভগ্নিপতি ও ভাগ্নের স্ত্রী সার ডিলার
বাসসের পরিচালক নির্বাচিত দিদারুল আলম দিদার
চকবাজারের আগুন ছড়ালো পাশের ভবনে, নিয়ন্ত্রণে ১০ ইউনিট
বৃহস্পতিবার থেকে দুই দিন বন্ধ এলপিজি বিক্রি
চুয়েটে ভিসিকে ভেতরে রেখে ভবনে তালা, বিদ্যুৎ বিচ্ছিন্ন
পাঁচ ধাপে ইউপি নির্বাচন, ভোট শুরু ২১ জানুয়ারি
জি এম কাদেরের গ্রেফতার দাবি, উত্তরায় বিক্ষোভ
‘বার্থডে গার্ল’ লুকে অপুর উষ্ণতা, মাতালেন ভক্তদের
দিল্লিতে ধরপাকড়, আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা সিজেপির