Sobar Desh | সবার দেশ চট্টগ্রাম প্রতিনিধি

প্রকাশিত: ০৮:৩৯, ২৬ মার্চ ২০২৬

চট্টলা এক্সপ্রেসে ভয়াবহ আগুন, অল্পের জন্য রক্ষা পেলো যাত্রীরা

চট্টলা এক্সপ্রেসে ভয়াবহ আগুন, অল্পের জন্য রক্ষা পেলো যাত্রীরা
ছবি: সংগৃহীত

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ফৌজদারহাট এলাকায় ঢাকাগামী ‘চট্টলা এক্সপ্রেস’ ট্রেনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৬ মার্চ) ভোর প্রায় পৌনে ৬টার দিকে হঠাৎ এ আগুনের সূত্রপাত হলে মুহূর্তেই ট্রেনজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ফায়ার সার্ভিস সূত্র জানায়, ট্রেনটি ফৌজদারহাট অতিক্রম করার সময় এর পাওয়ার কারে আগুন লাগে। দ্রুত সে আগুন পাশের শীতাতপ নিয়ন্ত্রিত (এসি) বগিতে ছড়িয়ে পড়ে। এতে যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন এবং অনেকে দ্রুত বগি থেকে নেমে নিরাপদ স্থানে যাওয়ার চেষ্টা করেন।

খবর পেয়ে কুমিরা ফায়ার স্টেশন থেকে দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। দীর্ঘ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় তারা। তাৎক্ষণিক পদক্ষেপের কারণে বড় ধরনের প্রাণহানি এড়ানো সম্ভব হয়েছে।

ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা জানান, আগুন নিয়ন্ত্রণে আসার পর পরিস্থিতি স্বাভাবিক হয়েছে এবং ক্ষতিগ্রস্ত বগি সরানোর কাজ চলছে। তবে কী কারণে আগুনের সূত্রপাত হয়েছে এবং ক্ষয়ক্ষতির পরিমাণ কত, তা এখনও নিশ্চিত করে জানানো হয়নি।

এ ঘটনায় যাত্রীদের মধ্যে স্বস্তি ফিরলেও আতঙ্কের রেশ কাটেনি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আগুনের কারণ অনুসন্ধানে কাজ শুরু করেছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ধূমপান করতে হাত কাঁপছিলো, লজ্জা লাগছিলো: বিদ্যা
এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার
অসুস্থতার কারণে ক্যাম্পাস ছেড়েছি,সুস্থ হয়েই ফিরবো: চুয়েট ভিসি
বাংলাদেশের তরুণরা আমাদের পথ দেখিয়েছে: নেহা বোরা
টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে: ফায়ার সার্ভিস
টঙ্গীর আগুন নিয়ন্ত্রণে ২১ ইউনিটের সঙ্গে সেনাবাহিনী-বিজিবি
১৬ ইউনিটেও নিয়ন্ত্রণে আসেনি ওষুধ কারখানার আগুন
টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট
ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ