Sobar Desh | সবার দেশ পাবনা প্রতিনিধি

প্রকাশিত: ০১:৩৭, ২২ মে ২০২৬

আ. লীগের হামলায় গুরুতর আহত জামায়াত নেতা, এমপির বিক্ষোভ

আ. লীগের হামলায় গুরুতর আহত জামায়াত নেতা, এমপির বিক্ষোভ
ছবি: সংগৃহীত

পাবনার ভাঙ্গুড়া উপজেলায় আওয়ামী লীগ কর্মীদের হামলায় উপজেলা জামায়াতে ইসলামীর কর্মপরিষদ সদস্য জিল্লুর রহমান গুরুতর আহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। 

বৃহস্পতিবার (২১ মে) রাত সাড়ে ৮টার দিকে খানমরিচ ইউনিয়নের কালিনজিরা ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, সকালে ‘বেহেশতের টিকিট’ সংক্রান্ত একটি মন্তব্যকে কেন্দ্র করে কয়েকজন আওয়ামী লীগ কর্মীর সঙ্গে জামায়াত নেতা জিল্লুর রহমানের কথাকাটাকাটি হয়। একপর্যায়ে তিনি একজনকে থাপ্পড় মারেন বলে জানা যায়। এর জেরেই রাতে বাড়ি ফেরার পথে তার ওপর হামলা চালানো হয়।

হামলায় গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করেন।

আহত জিল্লুর রহমান ওই এলাকার দাসমরিচ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক এবং একই গ্রামের নজির উদ্দিনের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে জামায়াতের রাজনীতির সঙ্গে যুক্ত বলে জানা গেছে।

এ ঘটনার পর হামলাকারীদের গ্রেফতারের দাবিতে রাতেই রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়। রাত ১০টার দিকে পাবনা-৩ আসনের সংসদ সদস্য (এমপি) মোহাম্মদ আলী আছগারের নেতৃত্বে প্রায় ৩৫ জন নেতাকর্মী ভাঙ্গুড়া থানার সামনে বিক্ষোভ করেন।

এ সময় তারা বিভিন্ন স্লোগান দেন এবং হামলাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি জানান। বক্তারা ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে বলেন, নির্ধারিত সময়ের মধ্যে আসামিদের গ্রেফতার না করা হলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে থানা পুলিশের অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়। পরে ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাকিউল আজম বিক্ষোভকারীদের আশ্বস্ত করলে পরিস্থিতি শান্ত হয়।

ওসি সাকিউল আজম বলেন, ঘটনার তদন্ত চলছে এবং হামলাকারীদের গ্রেফতারে পুলিশ তৎপর রয়েছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা