Sobar Desh | সবার দেশ চট্টগ্রাম প্রতিনিধি

প্রকাশিত: ২২:৪১, ৩১ জানুয়ারি ২০২৫

দায়িত্ব পালনে অবহেলায় এসআই বরখাস্ত

৫ মিনিটের ছাত্রলীগ, গ্রেফতার ৫

৫ মিনিটের ছাত্রলীগ, গ্রেফতার ৫
ছবি: সংগৃহীত

চট্টগ্রাম নগরে পাঁচ মিনিটের ঝটিকা মিছিলে অংশ নেয়া নিষিদ্ধ জঙ্গি সংগঠন ছাত্রলীগের ৫ কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন- হাসান ইমাম (৩০), আনিছুর রহমান (২০), মহিদুল হক (৩৫), শাহিন আলম (২৬) ও মো. তারেক (২৪)। 

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) রাতে নগরের বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেফতার করা হয়। এ ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনের পুলিশের করা মামলায় গ্রেপ্তার পাঁচজনকে শুক্রবার (৩১ জানুয়ারি) আদালতে হাজির করা হয়।

আদালত তাদের কারাগারে পাঠিয়ে দেন। 

বিষয়টি নিশ্চিত করেছেন নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (প্রসিকিউশন) মফিজ উদ্দিন।

অন্যদিকে, ঝটিকা মিছিল যে স্থানে হয়েছিল, সেখানে দায়িত্ব পালন করা খুলশী থানার উপপরিদর্শক হৃদয় মাহমুদকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তার বিরুদ্ধে বিভাগীয় শাস্তিমূলক মামলার সুপারিশ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

জানা যায়, বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সকাল ছয়টার দিকে নগরের প্রাণকেন্দ্র জিইসি মোড়ে প্রকাশ্যে পাঁচ মিনিটের মিছিল করেন নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের নেতা-কর্মীরা । মিছিলটির নেতৃত্বে ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি মিজানুর রহমান।

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া মিছিলের ১ মিনিট ২৭ সেকেন্ডের একটি ভিডিওতে দেখা যায়, জিইসি মোড়ে সিডিএ অ্যাভিনিউ সড়কের এক পাশে মিছিল করছেন ২০ থেকে ২৫ জন নেতা-কর্মী। এ সময় তারা অন্তর্বর্তী সরকারের পদত্যাগের দাবিতে স্লোগান দেন।

সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা মিছিলের ভিডিওর ক্যাপশনে লেখা হয়, চট্টগ্রাম শহরের জিইসি মোড়ে মহানগর ও দক্ষিণ জেলা ছাত্রলীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস
জুলাই জাদুঘরের সামনে ককটেল বিস্ফোরণ, আহত ১
দল হিসেবে আ.লীগের বিচারে তদন্ত চলছে: প্রসিকিউটর তামিম
কমিটি নিয়ে বিরোধ, জামায়াতের দু’গ্রুপের সংঘর্ষ
রিয়াদে ক্ষেপণাস্ত্র হামলা, ধ্বংসাবশেষে আহত ১
পশু জবাইয়ের নিষেধাজ্ঞা নিয়ে জকসুর বিক্ষোভ
ধূমপান করতে হাত কাঁপছিলো, লজ্জা লাগছিলো: বিদ্যা
এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার
অসুস্থতার কারণে ক্যাম্পাস ছেড়েছি,সুস্থ হয়েই ফিরবো: চুয়েট ভিসি
বাংলাদেশের তরুণরা আমাদের পথ দেখিয়েছে: নেহা বোরা
টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে: ফায়ার সার্ভিস
টঙ্গীর আগুন নিয়ন্ত্রণে ২১ ইউনিটের সঙ্গে সেনাবাহিনী-বিজিবি
১৬ ইউনিটেও নিয়ন্ত্রণে আসেনি ওষুধ কারখানার আগুন
টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট
ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব