Sobar Desh | সবার দেশ কিশোরগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৫:৫৪, ১১ ফেব্রুয়ারি ২০২৫

আপডেট: ১৬:১৫, ১১ ফেব্রুয়ারি ২০২৫

ফেসবুকে ‘বিদায় বাংলাদেশ’ লিখে লুকিয়ে থাকা নেতা গ্রেফতার

ফেসবুকে ‘বিদায় বাংলাদেশ’ লিখে লুকিয়ে থাকা নেতা গ্রেফতার
ছবি: সংগৃহীত

কিশোরগঞ্জের অষ্টগ্রামে তিন মামলার পলাতক আসামি উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রাজীব আহমেদ হেলুকে গ্রেফতার করা হয়েছে।

সোমবার (১০ ফেব্রুয়ারি) রাতে সদর ইউনিয়নে মধুরবহাটি এলাকা থেকে অষ্টগ্রাম থানার পুলিশ তাকে গ্রেফতার করে।

অষ্টগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুহুল আমিন এ তথ্য জানিয়েছেন। 

তিনি বলেন, গ্রেফতার রাজীব নাশকতাসহ তিন মামলার পলাতক আসামি। মঙ্গলবার তাকে আদালতে সোপর্দ করা হবে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, অষ্টগ্রাম উপজেলা স্বেচ্ছাসেবক লীগ ও অষ্টগ্রাম বণিক সমিতির সভাপতি রাজীব আহমেদ হেলু ৫ আগস্ট-পরবর্তী সময়ে অষ্টগ্রাম থানায় নাশকতাসহ তিনটি মামলার আসামি। এসব মামলা হওয়ার পর থেকে তিনি পালিয়ে বেড়াচ্ছিলেন।

গত ৩১ জানুয়ারি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সামনে ছবি তুলে, ‘সময়ের কারণে সবাইকে বলতে পারি নাই, বিদায় বাংলাদেশ’ লিখে ফেসবুকে পোস্ট করে পুলিশকে বিভ্রান্ত করে বাড়িতেই আত্মগোপনে ছিলেন এ স্বেচ্ছাসেবক লীগ নেতা। 

পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে গতকাল সোমবার অভিযান চালিয়ে উপজেলার মধুর হাটি এলাকা থেকে হেলুকে গ্রেফতার করে।

সবার দেশে/এমকেজে 

শীর্ষ সংবাদ:

জুলাই জাদুঘরের সামনে ককটেল বিস্ফোরণ, আহত ১
দল হিসেবে আ.লীগের বিচারে তদন্ত চলছে: প্রসিকিউটর তামিম
কমিটি নিয়ে বিরোধ, জামায়াতের দু’গ্রুপের সংঘর্ষ
রিয়াদে ক্ষেপণাস্ত্র হামলা, ধ্বংসাবশেষে আহত ১
পশু জবাইয়ের নিষেধাজ্ঞা নিয়ে জকসুর বিক্ষোভ
ধূমপান করতে হাত কাঁপছিলো, লজ্জা লাগছিলো: বিদ্যা
এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার
অসুস্থতার কারণে ক্যাম্পাস ছেড়েছি,সুস্থ হয়েই ফিরবো: চুয়েট ভিসি
বাংলাদেশের তরুণরা আমাদের পথ দেখিয়েছে: নেহা বোরা
টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে: ফায়ার সার্ভিস
টঙ্গীর আগুন নিয়ন্ত্রণে ২১ ইউনিটের সঙ্গে সেনাবাহিনী-বিজিবি
১৬ ইউনিটেও নিয়ন্ত্রণে আসেনি ওষুধ কারখানার আগুন
টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট
ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ