Sobar Desh | সবার দেশ কুমিল্লা থেকে শাহ আলম জাহাঙ্গীর 

প্রকাশিত: ০১:২৩, ১২ মার্চ ২০২৫

সভাপতি- এন এ মুরাদ , সাধারণ সম্পাদক- জালাল আহমেদ

মুরাদনগরে সাংবাদিক সমিতির কমিটি গঠন

মুরাদনগরে সাংবাদিক সমিতির কমিটি গঠন
ছবি: সংগৃহীত

বাংলাদেশ সাংবাদিক সমিতি মুরাদনগর  উপজেলা শাখার  ৩১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি করা হয়েছে। 

সোমবার (১০ মার্চ) বিকেলে কোম্পানীগঞ্জ বাংলা রেস্তোরাঁর কনফারেন্স রুমে দ্বি-বার্ষিক সম্মেলনে এন এ মুরাদ সভাপতি ও জালাল আহমেদ’কে সাধারণ সম্পাদক করে এ কমিটির ঘোষণা করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি ও সাংবাদিক সমিতি কুমিল্লা জেলা শাখার সাধারণ সম্পাদক দৈনিক আমাদের কুমিল্লার ব্যবস্থাপনা সম্পাদক শাহজাদা এমরান এ কমিটি ঘোষণা করেন। 

দ্বি-বার্ষিক সম্মেলনে সাংবাদিক  সমিতির সভাপতি এন এ মুরাদের সভাপতিত্বে ও সিয়াম খানের সঞ্চালনায়  প্রধান বক্তার বক্তব্য রাখেন যুগান্তর কুমিল্লা ব্যুরো ও আরটিভি কুমিল্লা উত্তর জেলা প্রতিনিধি আবুল খায়ের। তিনি বলেন, একটি রাষ্ট্রের চারটি খুঁটি। তার মধ্যে গণমাধ্যম হচ্ছে একটি । গণমাধ্য ছাড়া রাষ্ট্র কখনও সোজা হয়ে দাঁড়াতে পারে না। পৃথিবীর যে দেশের গণমাধ্যম যতো বেশী স্বাধীন ওই দেশ ততো বেশি উন্নত। কিন্তু অতিব সত্য হচ্ছে এ দেশে গণমাধ্যম নিয়ে নোংরা রাজনীতি করা হয়। 

তিনি বলেন, জেলার বিভিন্ন উপজেলায়  লক্ষ করা গেছে বিগত দিনে গণমাধ্যমকে নিয়ে নোংরা রাজনীতি করেছে কিছু অসাধু রাজনৈতিক ব্যক্তি। তারা সাংবাদিকদের মাঝে বিভাজন সৃষ্টি করে নিজেদের ফায়দা হাসিলের চেষ্টা করেন।  এদেরকে রুখে দিতে ঐক্যবদ্ধ সাংবাদিকতার বিকল্প কিছু নেই। এ কাজটি করে যাচ্ছেন বাংলাদেশ সাংবাদিক সমিতি কুমিল্লা জেলার সাধারণ সম্পাদক শাহজাদা এমরান । যার একটি ডাল হচ্ছে মুরাদনগর উপজেলা সাংবাদিক সমিতি। 

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন , সাংবাদিক সমিতি কুমিল্লা  জেলার  সহ-সভাপতি ও ইনকিলাবের নিজস্ব প্রতিবেদক সাদিক হোসেন মামুন, সিটিভি নিউজের  সম্পাদক ও প্রকাশক ওমর ফারুক তাপস, কালের কন্ঠ পত্রিকার নারায়নগেঞ্জর মাল্টিমিডিয়া রিপোর্টার সুভাস সাহা, অধ্যাপক আবদুল মজিদ কলেজের বাংলা বিভাগের প্রাক্তন বিভাগীয় প্রধান প্রবীণ  সাংবাদিক  অধ্যাপক শাহ আলম জাহাঙ্গীর। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মুরাদনগর উপজেলা যুগান্তর প্রতিনিধি জালাল আহমেদ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, দৈনিক সমকাল মুরাদনগর প্রতিনিধি বেলাল উদ্দিন কলামিষ্ট ও মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষক মমিনুল ইসলাম মোল্লা, সাংবাদিক  মোহাম্মদ আলী ও আবুল বাশার  প্রমুখ। 

কমিটির অন্যান্য সদস্যরা হলেন সিনিয়র সহ সভাপতি মমিনুল ইসলাম মোল্লা, সহ-সভাপতি মোহাম্মদ আলী ও আক্তার হোসেন। 

এছাড়াও  ‘চ্যানেল এস’-এর মুরাদনগর প্রতিনিধি বিল্লাল হোসেন’কে যুগ্ন সাধারন সম্পাদক ও দৈনিক ঢাকা প্রতিদিনের এম ফয়জুল ইসলাম  সাংগঠনিক সম্পাদক , এশিয়ান টিভি মুরাদনগর প্রতিনিধি আবুল বাশারকে অর্থ  সম্পাদক ও জাগো জনতার প্রতিনিধি আনোয়ার হোসাইনকে দফতর সম্পাদক, এশিয়ানটিভি কুমিল্লা উত্তর মাল্টিমিডিয়া প্রতিনিধি শহীদুল্লাহ প্রচার সম্পাদক, আমাদের মাতৃভূমির মিজানুর রহমানকে সাহিত্য ও প্রকাশনা, জনবাণীর প্রিয়ন্ত মজুমদারকে তথ্য ও আইসিটি সম্পাদক  করা হয়েছে। 

কমিটির কার্যনিবাহী ও সাধারণ সদস্যরা হলেন- আবদুল্লাহ আল মেহেদী, গোলাম মোস্তফা, ইব্রাহীম মুন্সি ও জাকির হোসেন। সদস্য- আব্দুল আলীম, বশির আহমেদ ডালিম,  মো.নাজমুল হোসেন, আজিজুল হক, এরশাদ মিয়া, মাহবুবুল আলম মামুন সরকার,  মো.নাঈম, ইকবাল হোসেন, দেলোয়ার  হোসেন, হাবিবুর রহমান,  সিয়াম খান, মুশফিকুর রহমান ও নাদিমুল আলম তানভীর

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

খামেনি হত্যার প্রতিশোধের লাল পতাকা উড়ালো ইরান
ইসরায়েলি হামলায় কেঁপে উঠলো ইরানি রাষ্ট্রীয় টেলিভিশন ভবন
চরাঞ্চলের অর্থনীতিতে ভরসা প্রাণিসম্পদ খাত, সেবার সংকটে শঙ্কা
রাষ্ট্রপতির অভিশংসনেই সংসদের যাত্রা শুরু হোক: আসিফ
ইরানে হামলার তীব্র নিন্দা জামায়াত আমিরের
রাষ্ট্রপতিকে অভিশংসন করে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের
যুক্তরাষ্ট্রে রাতভর গোলাগুলি, নিহত ৩, আহত ১৪
ভারত থেকে দেশে ফিরলো আওয়ামী এমপির লাশ
যশোরে জেলা জজ পদশূন্য, ভারপ্রাপ্ত জজের ওপর অনাস্থা
খামেনিকে হত্যা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন: পাকিস্তানের প্রধানমন্ত্রী
কোকো ভাইয়ের অবদান তুলে ধরতে পারিনি—অনুশোচনায় তামিম
হরমুজ প্রণালি বন্ধে বিশ্ব তেলবাজার টালমাটাল-দাম লাফিয়ে প্রায় ১০ শতাংশ বৃদ্ধি
জনগণের প্রত্যাশা পূরণে দায়িত্বশীল প্রশাসনের ওপর গুরুত্বারোপ
বীরগঞ্জে ২ মাদক সেবীর কারাদণ্ড
খাগড়াছড়িতে আঞ্চলিক ও জেলা পরিষদ নির্বাচনসহ ৭ দফা দাবিতে স্মারকলিপি
আধিপত্যবাদের নগ্নরূপ: আক্রান্ত ইরান ও সভ্যতার সংকট
ইরানের সাবেক প্রেসিডেন্ট আহমেদিনেজাদ নিহত: রিপোর্ট
ইরানের ক্ষেপণাস্ত্র চুরমার করলো ইসরায়েলের প্রতিরক্ষা, নিহত ৮