Sobar Desh | সবার দেশ নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত: ১৩:৫২, ১৫ মার্চ ২০২৫

গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগে স্বামী গ্রেফতার

গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগে স্বামী গ্রেফতার
ছবি: সবার দেশ

নোয়াখালীর হাতিয়াতে গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগে স্বামীকে গ্রেফতার করেছে র‍্যাব। গ্রেফতারকৃত মো.দিদার উদ্দিন (৩৫) উপজেলার চরকিং ইউনিয়নের দক্ষিণ শুল্যাকিয়া গ্রামের মো.শাহজাহানের ছেলে।  

শনিবার (১৫ মার্চ) দুপুরের দিকে র‍্যাব-১১, সিপিসি-৩ নোয়াখালী ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার মিঠুন কুমার কুণ্ডু স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করা হয়। এর আগে, গতকাল শুক্রবার (১৪ মার্চ) চট্টগ্রামের পতেঙ্গা থানার কাটগড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।  

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গৃহবধূ তাসলিমা বেগমের (২৫) সাথে ১০/১২ বছর আগে পারিবারিক ভাবে দিলদারের বিয়ে হয়। বিয়ের পর থেকে তিনি পরিবারের অন্য সদস্যদের প্ররোচনায় ভিকটিম তাসলিমা বেগমের কাছে যৌতুক দাবি করেন।  এছাড়াও শারীরিক ও মানসিক ভাবে নির্যাতন করেন। বিদেশে যাওয়ার কথা বলে কয়েক ধাপে যৌতুক নেন। গত ৪ ফেব্রুয়ারি বেলা সাড়ে ১১টার দিকে দিলদার পুনরায় তার স্ত্রীর কাছে ৫ লক্ষ টকো যৌতুক দাবি করেন। ভিকটিম যৌতুকের টাকা এনে দিতে অপারগতা প্রকাশ করলে দিলদারসহ পরিবারের আরও পাঁচ সদস্য পরস্পর যোগসাজসে ভিকটিমকে এলোপাতাড়ি লাঠি দিয়ে মারধর করে শরীরের বিভন্ন অংশ জখম করে এবং চুলের মুঠি ধরে টানা হেঁচড়া করে। একপর্যায়ে তাদের মারধরের কারণে ভিকটিম মাটিতে লুটে পড়ে মৃত্যু বরণ করে। পরে এ ঘটনায় নিহতের স্বজন বাদী হয়ে মামলা দায়ের করেন।

র‍্যাব-১১, সিপিসি-৩ নোয়াখালী ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার মিঠুন কুমার কুন্ডু, গ্রেফতারকৃত আসামি জিজ্ঞাসাবাদে ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেন। আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বেগমগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস
জুলাই জাদুঘরের সামনে ককটেল বিস্ফোরণ, আহত ১
দল হিসেবে আ.লীগের বিচারে তদন্ত চলছে: প্রসিকিউটর তামিম
কমিটি নিয়ে বিরোধ, জামায়াতের দু’গ্রুপের সংঘর্ষ
রিয়াদে ক্ষেপণাস্ত্র হামলা, ধ্বংসাবশেষে আহত ১
পশু জবাইয়ের নিষেধাজ্ঞা নিয়ে জকসুর বিক্ষোভ
ধূমপান করতে হাত কাঁপছিলো, লজ্জা লাগছিলো: বিদ্যা
এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার
অসুস্থতার কারণে ক্যাম্পাস ছেড়েছি,সুস্থ হয়েই ফিরবো: চুয়েট ভিসি
বাংলাদেশের তরুণরা আমাদের পথ দেখিয়েছে: নেহা বোরা
টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে: ফায়ার সার্ভিস
টঙ্গীর আগুন নিয়ন্ত্রণে ২১ ইউনিটের সঙ্গে সেনাবাহিনী-বিজিবি
১৬ ইউনিটেও নিয়ন্ত্রণে আসেনি ওষুধ কারখানার আগুন
টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট
ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব