Sobar Desh | সবার দেশ নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত: ১৭:০৭, ৫ মার্চ ২০২৫

আপডেট: ১৭:০৮, ৫ মার্চ ২০২৫

নোয়াখালীতে অতিরিক্ত দামে সয়াবিন তেল বিক্রি করায় জরিমানা

নোয়াখালীতে অতিরিক্ত দামে সয়াবিন তেল বিক্রি করায় জরিমানা
ছবি: সবার দেশ

নোয়াখালীতে পবিত্র রমজান মাসের বাজারে পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করতে অভিযান চালিয়ে পাঁচ প্রতিষ্ঠানকে জরিমানা করেছে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

বুধবার (৫ মার্চ) বেলা ১১টার দিকে জেলার সোনাইমুড়ী উপজেলার ইসলামগঞ্জ বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারি পরিচালক মো.আছাদুল ইসলাম।  

অভিযান সূত্রে জানা গেছে, প‌বিত্র রমজা‌ন মা‌সে নিত্যপণ্যের বাজার স্থি‌তিশীল রাখ‌তে এ তদার‌কি কার্যক্রম প‌রিচালনা করা হয়। অ‌ভিযা‌নে সয়া‌বিন তেল ৫‌ লিটার বোতলের গা‌য়ের মূল্য ছিল ৮৫২ টাকা, বিক্রয় ক‌রে‌ছেন ১০০০ টাকায়। এজন্য ১০ হাজার টাকা জরিমানা করা হয় মেসার্স হাজী এন্তাজুল হক এন্ড সন্স‌কে।

ভোক্তা‌কে প্রতিশ্রুত পণ্য যথাযথভা‌বে সরবরাহ না করায় মেসার্স মা‌লেক স্টোর‌কে ৩ হাজার টাকা, মূল্য তা‌লিকায় প্রদ‌র্শিত মূ‌ল্যের অতি‌রিক্ত মূ‌ল্যে মুরগী বিক্রয় করায় মেসার্স আধু‌নিক প‌ল্ট্রি ফার্মকে ৫ হাজার টাকা, মূল্যা তা‌লিকা প্রদর্শন না করা এবং ক্রয় ভাউচার সংরক্ষণ না করায় মেসার্স খোক‌নের মুরগীর দোকানকে ৩ হাজার টাকা এবং মেসার্স জ‌লি‌লের মুরগীর দোকান‌কে ৩ হাজার টাকাসহ মোট ৫ প্রতিষ্ঠান‌কে ২৪ হাজার টাকা জ‌রিমানা করা হয়।

জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারি পরিচালক মো.আছাদুল ইসলাম বলেন, ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে পাঁচটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। একই সাথে অন্যদের সতর্ক করা হয়। অভিযানে জেলা বি‌শেষ টাস্ক‌ফোর্স টি‌মের একদল সদস্য উপস্থিত ছিলেন। এতে সহযোগিতা করেন জেলা ব্যাটালিয়ন আনসা‌রের এক‌টি টিম।  

সবার দেশ/এনএন

শীর্ষ সংবাদ:

অসুস্থতার কারণে ক্যাম্পাস ছেড়েছি,সুস্থ হয়েই ফিরবো: চুয়েট ভিসি
বাংলাদেশের তরুণরা আমাদের পথ দেখিয়েছে: নেহা বোরা
টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে: ফায়ার সার্ভিস
টঙ্গীর আগুন নিয়ন্ত্রণে ২১ ইউনিটের সঙ্গে সেনাবাহিনী-বিজিবি
১৬ ইউনিটেও নিয়ন্ত্রণে আসেনি ওষুধ কারখানার আগুন
টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট
ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প