Sobar Desh | সবার দেশ যশোর থেকে বিল্লাল হোসেন 

প্রকাশিত: ১১:২৬, ১৭ মার্চ ২০২৫

সন্তানের গলায় চাকু ধরে মাকে ধর্ষণ চেষ্টা!

সন্তানের গলায় চাকু ধরে মাকে ধর্ষণ চেষ্টা!
ফাইল ছবি

যশোরে শিশু সন্তানের গলায় চাকু ধরে নারীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে৷ জোরাজুরি করায় মা ও তার সন্তান ছুরিকাহত হয়েছেন। রোববার ১৬ (মার্চ) রাত সাড়ে ১১ টার দিকে সদর উপজেলার বিরামপুরের গাবতলায় এ ঘটনাটি ঘটে। তারা যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।  

ভুক্তভোগীর স্বজনরা জানান, রাত সাড়ে ১১ টার দিকে প্রতিবেশী হাসান আলী মোবাইল চার্জ দেয়ার কথা বলে ঘরের দরজা খোলায়। দরজা খোলার সাথেই তিনি সহযোগীসহ ঘরে ঢুকে পড়েন।  এসময় চার বছরের শিশুর গলায় চাকু ধরে ওই শিশুর মাকে ধর্ষণ চেষ্টা চালায়। চিৎকার ও জোরাজুরি  করলে ওই শিশু ও তার মাকে ছুরিকাঘাত করে হাসান আলী ও সহযোগীরা পালিয়ে যায়। স্থানীয়রা মা-ছেলেকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। ঘটনার রাতে ওই নারীর স্বামী বাসায় ছিলেন না। 

যশোর কোতোয়ালি মডেল থানার  ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ (ওসি) কাজী বাবুল হোসেন জানিয়েছেন, তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ভুক্তভোগীর ভাইয়ের বন্ধুর সুবাদে অভিযুক্ত যুবকদের ওই বাড়িতে যাতায়াত ছিলো। ঘটনার রাতে শিশু সন্তানকে জিম্মি করে ওই নারীকে ধর্ষণ চেষ্টার দাবি করা হয়েছে। ঘটনাটি তদন্ত করা হচ্ছে। 

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

অসুস্থতার কারণে ক্যাম্পাস ছেড়েছি,সুস্থ হয়েই ফিরবো: চুয়েট ভিসি
বাংলাদেশের তরুণরা আমাদের পথ দেখিয়েছে: নেহা বোরা
টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে: ফায়ার সার্ভিস
টঙ্গীর আগুন নিয়ন্ত্রণে ২১ ইউনিটের সঙ্গে সেনাবাহিনী-বিজিবি
১৬ ইউনিটেও নিয়ন্ত্রণে আসেনি ওষুধ কারখানার আগুন
টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট
ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প