Sobar Desh | সবার দেশ মেঘনা (কুমিল্লা) প্রতিনিধি

প্রকাশিত: ১২:১০, ১০ মার্চ ২০২৫

ঘটনা গোপন রেখে মীমাংসার চেষ্টা ব্যর্থ

মেঘনায় মামার বিরুদ্ধে ভাগ্নীকে ধর্ষণের অভিযোগ

মেঘনায় মামার বিরুদ্ধে ভাগ্নীকে ধর্ষণের অভিযোগ
প্রতীকি ছবি

কুমিল্লার মেঘনা উপজেলায় আপন মামা তার পঞ্চম শ্রেণির ভাগ্নীকে ধর্ষণ করার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। ধর্ষক জনি হোসেন (৪০) চন্দনপুর ইউনিয়নের সাতানী গ্রামের মৃত আব্বাস মিয়ার ছেলে।

এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী শিশুটির মা প্রবাসে থাকায় সে নানাবাড়িতে থেকে স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণিতে পড়াশোনা করতো। আর সে সুযোগ কাজে লাগিয়ে অভিযুক্ত জনি হোসেন ১১ ফেব্রুয়ারি বিকেল ৫টা এবং ১৭ ফেব্রুয়ারি রাত ১০টায় তার ভাগ্নীকে একাধিকবার ধর্ষণ করেন। পরে গত ৫ মার্চ, ভুক্তভোগীর এক আত্মীয় সুমা আক্তার মেঘনা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।

একাধিক সূত্রের তথ্য অনুযায়ী, ঘটনার পর থেকেই অভিযুক্ত জনি হোসেন পলাতক রয়েছেন। অভিযোগ রয়েছে, বাদী সুমা আক্তার কয়েকদিন ঘটনাটি গোপন রেখে একটি মহলের সহায়তায় মীমাংসার চেষ্টা করেছিলেন। তবে শেষ পর্যন্ত তা গোপন রাখা সম্ভব হয়নি। সোমবার (১০ মার্চ) বিষয়টি ভোর রাত থেকে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়লে এলাকাজুড়ে ব্যাপক নিন্দার ঝড় ওঠে এবং স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়।

মেঘনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল জলিল বলেন, এ বিষয়ে মামলা দায়ের করা হয়েছে এবং অভিযুক্তকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে। আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

সবার দেশ/এনএন

শীর্ষ সংবাদ:

গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার শুরু হয়েছে: প্রধানমন্ত্রী
সংসদমুখী পদযাত্রায় ১১ দলীয় ঐক্যের আহ্বান
মিরাজ নিখোঁজে ‘গুমের কাহিনী’ সাজানোর চেষ্টা হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী
রংপুরে চার খুন হত্যায় সিদ্ধার্থের বাবা-ভাই ডিবি হেফাজতে
আ.লীগ ফেরার বাতাস শুধু ভারত-সোশ্যাল মিডিয়ায়: সারজিস
ঝুলন্ত সেতু পানিতে তলিয়ে চলাচল বন্ধ রাঙামাটিতে
পাকিস্তানে তুর্কি সামরিক বিমানের আনাগোনা, উদ্বিগ্ন ভারত
২৪ ঘণ্টায় বন্যার শঙ্কায় দুই জেলা
নেদারল্যান্ডসকে হারিয়ে তৃতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা
গুমের প্রতিটি ঘটনায় স্বাধীন তদন্ত ও বিচার চান নাহিদ
কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট খুলে পানি নিষ্কাশন
আইফোন ১৮ প্রো সিরিজ আসছে সেপ্টেম্বরে, থাকছে যেসব ফিচার
ব্রাহ্মণবাড়িয়ায় মাদ্রাসাশিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সাক্ষাৎ
সরে দাঁড়ালো কওমি, এনসিপির অনুষ্ঠানের এবার বাধা হলো প্রশাসন
লাশের পাহাড় নেপাল, মর্গে ঠাঁই নেই
দুঃখ প্রকাশ করলেন হাসনাত আবদুল্লাহ