Sobar Desh | সবার দেশ চাঁদপুর প্রতিনিধি

প্রকাশিত: ০০:২৩, ১৯ মার্চ ২০২৫

আদালতে আত্মসমর্পণ করে ৫ আ’লীগ চেয়ারম্যান জেলে

আদালতে আত্মসমর্পণ করে ৫ আ’লীগ চেয়ারম্যান জেলে
ছবি: সংগৃহীত

চাঁদপুরে আদালতে আত্মসমর্পণ করতে এসে সদর উপজেলার পাঁচজন আওয়ামী লীগ সমর্থিত ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যানকে জেলহাজতে পাঠানো হয়েছে।

মঙ্গলবার (১৮ মার্চ) বিকেলে জেলা ও দায়রা জজ শামছুন্নাহারের আদালতে তারা আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। তবে শুনানি শেষে বিচারক তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

জেলহাজতে পাঠানো পাঁচ চেয়ারম্যান হলেন:

শাহ মাহমুদপুর ইউনিয়নের চেয়ারম্যান - মাসুদুর রহমান নান্টু
বালিয়া ইউনিয়নের চেয়ারম্যান - মো. রফিক উল্লাহ পাটোয়ারী
মৈশাদী ইউনিয়নের চেয়ারম্যান - মো. নুরুল ইসলাম পাটোয়ারী
হানারচর ইউনিয়নের চেয়ারম্যান - মো. আব্দুস সাত্তার রাঢী
আশিকাটি ইউনিয়নের চেয়ারম্যান - মো. বিল্লাল হোসেন

এর আগে, হাইকোর্ট থেকে তারা ৮ সপ্তাহের অগ্রিম জামিন নিয়েছিলেন। সে সময়সীমা শেষ হওয়ায় মঙ্গলবার জেলা ও দায়রা জজ আদালতে হাজির হয়ে পুনরায় জামিনের আবেদন করেন। তবে বিচারক তা নামঞ্জুর করেন এবং তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

চাঁদপুর জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) কোহিনূর রশিদ জানিয়েছেন, গতবছরের জুলাই মাসে বিএনপির আন্দোলনের সময় দলটির জেলা সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকের বাড়ি ভাঙচুর ও সহিংসতার ঘটনায় বেশ কয়েকটি মামলা দায়ের করা হয়েছিলো। এ ৫ চেয়ারম্যান সে মামলাগুলোর অন্যতম আসামি।

আসামিপক্ষের আইনজীবীরা জানিয়েছেন, তারা উচ্চ আদালতে আপিল করবেন এবং পুনরায় জামিন আবেদন করবেন। তবে এ গ্রেফতারের ফলে চাঁদপুরের স্থানীয় রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

পূজার ছুটিতেও চালু থাকবে পোশাক কারখানা
ককরোচ পার্টির পক্ষে রায় দিলো দিল্লি হাইকোর্ট
হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি
সাজেক পর্যটকদের জন্য উম্মুক্ত, অবরোধ স্থগিত
হাইতিতে জাতিসংঘ মিশনে সেনাবাহিনীর ৫০ সদস্য
ক্ষমা চেয়েও রেহাই নেই, ইনফান্তিনোর নেতৃত্ব নিয়ে প্রশ্ন
ফ্যামিলি কার্ড পাবেন না ৮ শ্রেণির পরিবার
ডেঙ্গুতে এক দিনে ১০ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৩
স্কুলে মারামারি: স্বামী-স্ত্রী দুই শিক্ষককে বদলির সুপারিশ
ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদে ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৪
নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা
‘যৌনাঙ্গে বুট দিয়ে মেরেছে’- দিল্লিতে বিক্ষোভকারীদের অভিযোগ
বিক্ষোভে অংশ নেয়ায় ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ