Sobar Desh | সবার দেশ চট্টগ্রাম প্রতিনিধি

প্রকাশিত: ০০:৩১, ১৯ মার্চ ২০২৫

মিরসরাইয়ে বিএনপির ৩ কমিটি বিলুপ্ত

মিরসরাইয়ে বিএনপির ৩ কমিটি বিলুপ্ত
ফাইল ছবি

চট্টগ্রামের মিরসরাই উপজেলা বিএনপির তিনটি ইউনিটের আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার (১৮ মার্চ) চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক ও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মণ্ডলীর সদস্য গোলাম আকবর খোন্দকার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিলুপ্ত তিনটি ইউনিট হলো—

মিরসরাই উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি
মিরসরাই পৌরসভা বিএনপির আহ্বায়ক কমিটি
বারইয়ারহাট পৌরসভা বিএনপির আহ্বায়ক কমিটি

২০২২ সালের ৩১ মার্চ গঠিত কমিটিগুলোর নেতৃত্বে ছিলেন—

মিরসরাই উপজেলা বিএনপি: আহ্বায়ক শাহীদুল ইসলাম চৌধুরী, সদস্য সচিব গাজী নিজাম উদ্দিন।
বারইয়ারহাট পৌরসভা বিএনপি: আহ্বায়ক দিদারুল আলম মিয়াজী, সদস্য সচিব নিজাম উদ্দিন কমিশনার।
মিরসরাই পৌরসভা বিএনপি: আহ্বায়ক মহিউদ্দিন, সদস্য সচিব জাহিদ হুসাইন।

বিলুপ্ত কমিটির আহ্বায়ক শাহীদুল ইসলাম চৌধুরী ও সদস্য সচিব গাজী নিজাম উদ্দিন বলেন, আমাদের নেতৃত্বে ফ্যাসিস্ট হাসিনা সরকারবিরোধী আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখা হয়েছে। ৫ আগস্টের আন্দোলনে রাজপথে থেকে সফলভাবে নেতৃত্ব দিয়েছি। এখন দলের সাংগঠনিক সিদ্ধান্তকে স্বাগত জানাই।

চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক গোলাম আকবর খোন্দকার জানান, দলের সাংগঠনিক সিদ্ধান্ত অনুযায়ী এ তিনটি আহ্বায়ক কমিটি বিলুপ্ত করা হয়েছে। খুব শিগগিরই নতুন কমিটি ঘোষণা করা হবে।

এ সিদ্ধান্তে মিরসরাই বিএনপির স্থানীয় রাজনীতিতে নতুন পরিবর্তনের ইঙ্গিত পাওয়া যাচ্ছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

মেসির বিদায়ে আবেগঘন আন্তোনেলা
লঘুচাপের প্রভাবে ঝড়ো হাওয়ার আশঙ্কা, ৩ নম্বর সতর্কসংকেত
কানাডার পার্লামেন্টের এমপি বাংলাদেশি তানভীর
ভারতে ভয়াবহ বিস্ফোরণে নিহত ১১; রেল চলাচল বন্ধ
নভেম্বরে যোগ হবে রূপপুরের বিদ্যুৎ!
প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বিরোধে মার্কিন সেনাপ্রধানের পদত্যাগ
ফিল্মি কায়দায় নববধূ ‘ছিনতাই’! যা বললেন কনে তামান্না
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, সামনে ১০ চ্যালেঞ্জ
ঢাবির মেয়েদের হল বন্ধ রাত ১১টায়
নবম পে-স্কেল অনুমোদন: কার বেতন কত
নেপালে বন্যায় প্রাণহানি বেড়ে ৯১৯, নিখোঁজ ৪ হাজারের বেশি
জামালপুরে বাস-ইজিবাইক সংঘর্ষে নিহত ৪
ফেল করা শিক্ষার্থীদের জন্য সুখবর
শিল্প কোনও পাপ নয়: প্রভা
মক্কা ডিফেন্স অ্যালায়েন্সের আনুষ্ঠানিক যাত্রা
দেশে প্রথম রোবটিক সার্জারি, প্রথম দিনে ২ রোগীর অস্ত্রোপচার
আন্তর্জাতিক ফুটবলকে গুডবাই বললেন মেসি
পূজার আগেই পাকিস্তানের হামলার প্রস্তুতিতে শঙ্কিত ভারত