Sobar Desh | সবার দেশ যশোর থেকে বিল্লাল হোসেন 

প্রকাশিত: ১২:৪৬, ১৫ মার্চ ২০২৫

আপডেট: ১২:৫১, ১৫ মার্চ ২০২৫

যুবলীগ নেতার গুলিতে বিএনপি কর্মী জখম 

যুবলীগ নেতার গুলিতে বিএনপি কর্মী জখম 
ফাইল ছবি

যশোরের চৌগাছায় যুবলীগ নেতার গুলিতে বিএনপি কর্মী আজগর আলী (২২) মারাত্মক জখম হয়েছেন। শুক্রবার (১৪ মার্চ) রাতে উপজেলার ফুলসারা ইউনিয়নের সৈয়দপুরে এ ঘটনা ঘটে। 

আহত আজগর সৈয়দপুর গ্রামের আব্বাস মন্ডলের ছেলে। তিনি যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনার সাথে জড়িত ইমরান গণপিটুনির শিকার হয়েছেন। পুলিশ পিস্তলটি উদ্ধার করলেও ইমরানকে গ্রেফতার করতে পারেনি। 

আহত আজগর মন্ডল জানান, শুক্রবার রাতে  তারাবিহ নামাজের সময় তিনি ও তার পিতা ও যুবলীগ নেতা রিমনসহ বিএনপি ও আওয়ামী লীগের কয়েকজন সমর্থক গ্রামের চায়ের দোকানে বসেছিলেন। এ সময় শেখ হাসিনা আবার দেশে ফিরবে এমন বিতর্কে জড়ান তারা। পরে বিতর্ক শেষ হয়ে যায়। কিছু সময় পর বাড়ি ফেরার পথে যুবলীগ নেতা রিমন এসে হঠাৎ গুলি চালায়। এতে একটি গুলি  তার পায়ে লাগে। গুলির শব্দে আশেপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন। এসময় এলাকাবাসী রিমনকে ধরে গণপিটুনি দেয়। কিন্তু তিনি পিস্তল ফেলে কৌশলে পালিয়ে যান। পরে আজগরকে উদ্ধার করে চৌগাছা মডেল হাসপাতালে নেয়া হয়। 

চৌগাছা হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সঞ্চিতা সেন জানান, আজগরের পায়ে গুলির ক্ষত রয়েছে। সেখানে জরুরিভাবে অস্ত্রোপচারের প্রয়োজন। তাকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে রেফার্ড করা হয়। বর্তমানে আজগরের হাসপাতালের সার্জারি ওয়ার্ডে চিকিৎসাসেবা চলছে। তিনি এখন আশঙ্কামুক্ত। 

ফুলসারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মান্নান জানান, যুবলীগের নেতা রিমন বিএনপি কর্মী আজগর আলীকে গুলি করে হত্যার চেষ্টা করেছে। কিন্তু তিনি অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন। 

চৌগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন জানিয়েছেন, যুবলীগ নেতা রিমনকে গ্রেফতার করতে সারারাত অভিযান চালানো হয়েছে। খুব শিগগির তাকে গ্রেফতার করা সম্ভব হবে। রিপনের ফেলে যাওয়া পিস্তলটি উদ্ধার করা হয়েছে। 

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

রানি মৌমাছির টানে যুবকের শরীরে ‘চাক’
বিএনপি নেতাকে পিটিয়ে আ.লীগ কর্মীদের ভূরিভোজ
শত্রুর কৌশল এখন পুরোপুরি জানা—দাবি ইরানের
এলপি গ্যাসের দাম কমলো
রামিসার গোপনাঙ্গ ক্ষতবিক্ষত করে পানি দিয়ে ধুয়ে ফেলে সোহেল
মায়ের নামে প্রতিষ্ঠানের নামকরণ নাকচ করলেন প্রধানমন্ত্রী
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত ড. খলিলুর রহমান
আলোচিত হত্যাকাণ্ড নিয়ে আমি মুখ খুললে বাংলাদেশ উত্তাল হবে: মমতা
ফ্রান্সের নির্বাচনে শ্রমিক রাজনীতির নতুন প্রার্থী আনাস কা-জিব
সিঙ্গাপুর ওপেনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন কসমো স্কুলের ৭ জিমন্যাস্ট
প্রবাসীদের জন্য আসছে ‘প্রবাসী কার্ড’, এক প্ল্যাটফর্মে মিলবে সব সেবা
ডেঙ্গু মোকাবিলায় হামের চেয়েও দক্ষ হতে চায় সরকার: স্বাস্থ্যমন্ত্রী
যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে গিয়েছিলো আওয়ামী লীগ: ড. মঈন খান
বিএনপি নেতার জুয়ার আসরের ছবি ভাইরাল
জানাজা শেষে ‘জয় বাংলা’ স্লোগান, আটক ১৫ নেতাকর্মী
যুদ্ধ শেষ করতে চাইছেন ট্রাম্প, অনড় অবস্থানে ইরান