Sobar Desh | সবার দেশ নরসিংদী প্রতিনিধি

প্রকাশিত: ১২:৩০, ৮ এপ্রিল ২০২৫

মাদকবিরোধী অভিযানে বাধা

নরসিংদীর এসপি হান্নানের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

নরসিংদীর এসপি হান্নানের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ
ছবি: সংগৃহীত

নরসিংদীতে মাদকবিরোধী অভিযান ও আইন-শৃঙ্খলা রক্ষায় কার্যকর ভূমিকা রাখায় জেলা পুলিশ সুপার (এসপি) আব্দুল হান্নান মাদক সিন্ডিকেটের অপপ্রচারের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। বিশেষ করে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) সাবেক কর্মকর্তা ইন্সপেক্টর এস এম কামরুজ্জামান সামাজিক ও গণমাধ্যমে এসপির বিরুদ্ধে বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছেন বলে জানা গেছে।

সূত্র জানায়, চলতি বছরের ৪ ফেব্রুয়ারি শিবপুর উপজেলার সৃষ্টিঘর আটাশিয়া এলাকায় একটি লটকন বাগান থেকে ৯৬ কেজি গাঁজা উদ্ধার করেন ডিবি পুলিশের উপপরিদর্শক (এসআই) আব্দুল গাফফার। উদ্ধার করা গাঁজার আনুমানিক বাজারমূল্য ছিল ১৯ লাখ ২০ হাজার টাকা। আদালতের নির্দেশে গাঁজাগুলো ধ্বংস করার কথা থাকলেও তদন্তে উঠে আসে, তৎকালীন ডিবি ওসি কামরুজ্জামান স্থানীয় এক মাদক ব্যবসায়ীর কাছে সেগুলো বিক্রি করে দেন।

গোপন সূত্রের ভিত্তিতে এসপি হান্নান বিষয়টি আমলে নিয়ে অতিরিক্ত পুলিশ সুপার মো. কলিমুল্লাহকে প্রধান করে একটি তদন্ত কমিটি গঠন করেন। তদন্তে গাঁজা বিক্রির অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া যায়। এতে সংশ্লিষ্ট ছয় পুলিশ সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার সুপারিশ করা হয়।

তদন্তের মুখোমুখি হওয়ার পর ওসি কামরুজ্জামান আদালতসহ অন্যান্য কর্মকর্তার ওপর দোষ চাপানোর চেষ্টা করেন। এরপর থেকেই এসপি হান্নানকে লক্ষ্য করে তিনি সামাজিক ও গণমাধ্যমে নানা অপপ্রচার চালিয়ে যাচ্ছেন বলে অভিযোগ রয়েছে। জেলা পুলিশের একাধিক সদস্য জানিয়েছেন, ওসি কামরুজ্জামান দীর্ঘদিন ধরে মাদক সিন্ডিকেটের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলেন। এসপি হান্নান এ অপকর্মে বাধা দেয়ায় তিনি ক্ষুব্ধ হয়ে উঠেছেন।

নরসিংদীর আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে এসপি হান্নানের ভূমিকা উল্লেখযোগ্য বলে মনে করছেন জেলা প্রশাসন ও সাধারণ মানুষ। গত বছরের ৩০ আগস্ট দায়িত্ব নেয়ার পর থেকেই জেলায় মাদক ও সন্ত্রাসবিরোধী কার্যক্রম জোরদার হয়। ট্রাফিক ব্যবস্থায় শৃঙ্খলা ফিরে আসে, পুলিশের মনোবল বৃদ্ধি পায় এবং জনগণের আস্থা পুনরুদ্ধার হয়। তবে কঠোর মাদকবিরোধী অবস্থানের কারণেই তিনি মাদকচক্রের টার্গেটে পরিণত হয়েছেন বলে স্থানীয় সূত্রের অভিমত।

এ বিষয়ে যোগাযোগ করা হলে ইন্সপেক্টর কামরুজ্জামান তার বিরুদ্ধে উত্থাপিত অভিযোগগুলোর সুনির্দিষ্ট কোনো উত্তর দিতে পারেননি।

এসপি আব্দুল হান্নান বলেন, তদন্ত প্রতিবেদনে ছয়জন পুলিশ সদস্যের বিরুদ্ধে প্রাথমিকভাবে অপরাধের প্রমাণ পাওয়া গেছে। তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে সুপারিশ পাঠানো হয়েছে।

সবার দেশ/কেএম

সম্পর্কিত বিষয়:

শীর্ষ সংবাদ:

খামেনি হত্যার প্রতিশোধের লাল পতাকা উড়ালো ইরান
ইসরায়েলি হামলায় কেঁপে উঠলো ইরানি রাষ্ট্রীয় টেলিভিশন ভবন
চরাঞ্চলের অর্থনীতিতে ভরসা প্রাণিসম্পদ খাত, সেবার সংকটে শঙ্কা
রাষ্ট্রপতির অভিশংসনেই সংসদের যাত্রা শুরু হোক: আসিফ
ইরানে হামলার তীব্র নিন্দা জামায়াত আমিরের
রাষ্ট্রপতিকে অভিশংসন করে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের
যুক্তরাষ্ট্রে রাতভর গোলাগুলি, নিহত ৩, আহত ১৪
ভারত থেকে দেশে ফিরলো আওয়ামী এমপির লাশ
যশোরে জেলা জজ পদশূন্য, ভারপ্রাপ্ত জজের ওপর অনাস্থা
খামেনিকে হত্যা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন: পাকিস্তানের প্রধানমন্ত্রী
কোকো ভাইয়ের অবদান তুলে ধরতে পারিনি—অনুশোচনায় তামিম
হরমুজ প্রণালি বন্ধে বিশ্ব তেলবাজার টালমাটাল-দাম লাফিয়ে প্রায় ১০ শতাংশ বৃদ্ধি
জনগণের প্রত্যাশা পূরণে দায়িত্বশীল প্রশাসনের ওপর গুরুত্বারোপ
বীরগঞ্জে ২ মাদক সেবীর কারাদণ্ড
খাগড়াছড়িতে আঞ্চলিক ও জেলা পরিষদ নির্বাচনসহ ৭ দফা দাবিতে স্মারকলিপি
আধিপত্যবাদের নগ্নরূপ: আক্রান্ত ইরান ও সভ্যতার সংকট
ইরানের সাবেক প্রেসিডেন্ট আহমেদিনেজাদ নিহত: রিপোর্ট
ইরানের ক্ষেপণাস্ত্র চুরমার করলো ইসরায়েলের প্রতিরক্ষা, নিহত ৮