Sobar Desh | সবার দেশ মেঘনা (কুমিল্লা) প্রতিনিধি

প্রকাশিত: ০৯:০২, ২২ এপ্রিল ২০২৫

আপডেট: ০৯:১৮, ২২ এপ্রিল ২০২৫

কুমিল্লা উত্তর বিএনপির সদস্য সালাহউদ্দিন সরকারের মায়ের ইন্তেকাল

কুমিল্লা উত্তর বিএনপির সদস্য সালাহউদ্দিন সরকারের মায়ের ইন্তেকাল
কুমিল্লা (উত্তর) জেলা বিএনপির সদস্য সালাহউদ্দিন সরকার। ছবি: সংগৃহীত

কুমিল্লা (উত্তর) জেলা বিএনপির সদস্য ও মেঘনা উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব জনাব সালাহউদ্দিন সরকারের মা হাজেরা বেগম (৮০) আজ সকাল ৬:০০ টায় চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

হাজেরা বেগম দীর্ঘদিন ধরে অসুস্থতায় ভুগছিলেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। কুমিল্লা (উত্তর) জেলা বিএনপির নেতাকর্মীসহ বিভিন্ন মহল মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

জনাব সালাহউদ্দিন সরকারের এক নিকটাত্মীয় জানান, মরহুমার জানাজার নামাজ বাদ আছর মেঘনা উপজেলার মোহাম্মদপুর গ্রামে অনুষ্ঠিত হবে। বিএনপির স্থানীয় নেতারা মরহুমার আত্মার শান্তি কামনায় দোয়া মাহফিলের আয়োজন করবেন বলে জানা গেছে।

আমরা মহান আল্লাহর কাছে প্রার্থনা করি, তিনি যেন হাজেরা বেগমকে জান্নাতুল ফেরদৌস দান করেন এবং শোকার্ত পরিবারকে এ অপূরণীয় ক্ষতি সহ্য করার শক্তি দেন। আমীন।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ধূমপান করতে হাত কাঁপছিলো, লজ্জা লাগছিলো: বিদ্যা
এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার
অসুস্থতার কারণে ক্যাম্পাস ছেড়েছি,সুস্থ হয়েই ফিরবো: চুয়েট ভিসি
বাংলাদেশের তরুণরা আমাদের পথ দেখিয়েছে: নেহা বোরা
টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে: ফায়ার সার্ভিস
টঙ্গীর আগুন নিয়ন্ত্রণে ২১ ইউনিটের সঙ্গে সেনাবাহিনী-বিজিবি
১৬ ইউনিটেও নিয়ন্ত্রণে আসেনি ওষুধ কারখানার আগুন
টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট
ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ