Sobar Desh | সবার দেশ মেঘনা (কুমিল্লা) প্রতিনিধি

প্রকাশিত: ০০:৪২, ২৩ ফেব্রুয়ারি ২০২৫

মেঘনায় গণঅধিকার পরিষদের ব্যানার ছেঁড়ায় নিন্দা

মেঘনায় গণঅধিকার পরিষদের ব্যানার ছেঁড়ায় নিন্দা
ছবি: সবার দেশ

কুমিল্লার মেঘনা উপজেলায় গণঅধিকার পরিষদের ব্যানার ও ফেস্টুন ছিঁড়ে ফেলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সংগঠনটির নেতাকর্মীরা। এ ঘটনায় গণঅধিকার পরিষদের সভাপতি মোখলেছুর রহমান বলেন, এটি গণতন্ত্র ও মতপ্রকাশের স্বাধীনতার ওপর সরাসরি আঘাত। যারা এ অপকর্ম করেছে, তারা কেবল সংগঠনের বিরুদ্ধেই নয়, বরং গণতন্ত্রের চেতনার বিরুদ্ধেও ষড়যন্ত্র করছে।

এদিকে ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাজমুল হাসান এ ঘটনাকে রাজনৈতিক প্রতিহিংসার বহিঃপ্রকাশ হিসেবে দেখছেন এবং অপরাধীদের দ্রুত চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। তিনি বলেন, গণতান্ত্রিক চর্চাকে বাধাগ্রস্ত করতে এ ধরনের ঘটনা বরদাস্ত করা হবে না। আমরা প্রশাসনের কাছে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানাই।

অন্যদিকে স্থানীয় বাসিন্দাদের মধ্যে এ ঘটনায় মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই এটিকে অশুভ ইঙ্গিত হিসেবে দেখছেন এবং উদ্বেগ প্রকাশ করেছেন। তাছাড়া প্রাপ্ত ছবিতে দেখা যায়, ছাত্র অধিকার পরিষদের একটি ব্যানার ছিঁড়ে মাটিতে ফেলে রাখা হয়েছে, যা ঘটনাটির স্পষ্ট প্রমাণ বহন করে। তবে এ বিষয়ে এখনো পর্যন্ত স্থানীয় প্রশাসনের কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

সবার দেশ/এমকেজে

শীর্ষ সংবাদ:

ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা