Sobar Desh | সবার দেশ মেঘনা (কুমিল্লা) থেকে মো. ইব্রাহীম খলিল মোল্লা

প্রকাশিত: ২১:৩৪, ১৫ মার্চ ২০২৫

আপডেট: ২১:৪০, ১৫ মার্চ ২০২৫

‘আমরা মেঘনাবাসি’র ইফতার মাহফিল ও আলোচনা সভা

‘আমরা মেঘনাবাসি’র ইফতার মাহফিল ও আলোচনা সভা
ছবি: সবার দেশ

কুমিল্লার মেঘনা উপজেলায় সামাজিক সংগঠন ‘আমরা মেঘনাবাসি’-এর উদ্যোগে ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (১৫ মার্চ) বিকেলে উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের আব্দুল্লার মোড় সংলগ্ন উৎসব রেস্টুরেন্ট অ্যান্ড কমিউনিটি সেন্টারে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে সংগঠনের এডমিন অ্যাডভোকেট আবির হাসান সোহেলের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা ও ড্যাফোডিল গ্রুপের সিইও ড. মোহাম্মদ নুরুজ্জামান। 

এছাড়া উপদেষ্টা মো. জহিরুল ইসলাম, সিনিয়র এডমিন মো. আমজাদ হোসেন, হোমনা উপজেলা ভারপ্রাপ্ত শিক্ষা অফিসার মো. নজরুল ইসলাম, এডমিন আলম শাহ অয়ন, মো. জাকির হোসেন, আজাদ আবুল কালাম, ইমরান সজিব ও বেলাল হোসেন রানাসহ সংগঠনের অন্যান্য সদস্যরা এতে অংশ নেন। অনুষ্ঠানে স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরাও উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় সংগঠনের নেতারা ‘আমরা মেঘনাবাসি সামাজিক সংগঠন’-এর মানবিক কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে মতবিনিময় করেন। বক্তারা জানান, সংগঠনটি দীর্ঘদিন ধরে গরিব ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করে যাচ্ছে। কেউ বাসস্থানহীন হলে তাকে ঘর নির্মাণ করে দেয়া, কারও চিকিৎসার প্রয়োজন হলে সহায়তা প্রদান এবং অসচ্ছল ব্যক্তিকে চিকিৎসা ব্যয় নির্বাহে মাসিক আর্থিক সহায়তা দেয়ার মতো মানবিক কাজ অব্যাহত রেখেছে সংগঠনটি।

সংগঠনটি তাদের ১৭ দফা কর্মসূচির মধ্যে ইতিমধ্যে ৩ বার বিনামূল্যে চক্ষু শিবির পরিচালনা, মেঘনায় রত্নগর্ভা "মা" নির্বাচন ও সম্মাননা প্রদান, ৩ বার মেঘনাবাসি প্রিমিয়ার লীগ আয়োজন, মাদক বিরোধী সাইকেল র‌্যালী, মেধাবী শিক্ষার্থীদের আর্থিক সহায়তা প্রদান, করোনা ক্রাইসিস ফান্ড গঠন, বন্যা পরবর্তী পুনর্বাসন কর্মসূচিসহ বহু মানবিক ও সামাজিক কাজ করেছে।

আজকের ইফতার ও আলোচনা সভায় সংগঠনের স্বেচ্ছাসেবক থেকে শুরু করে এডমিন ও উপদেষ্টামণ্ডলী সংগঠনের ভবিষ্যৎ কর্মসূচি নিয়ে বিস্তারিত আলোচনা করেন। পরে আমন্ত্রিত অতিথিরা একসঙ্গে ইফতার করেন।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা