ই-রিকশার গতি ও ফি নির্ধারণ
সিটি করপোরেশন এলাকায় চলাচলকারী ব্যাটারিচালিত তিন চাকার ই-রিকশার সর্বোচ্চ গতি ঘণ্টায় ২৫ কিলোমিটার নির্ধারণ করেছে সরকার। তবে স্কুল, হাসপাতাল, ধর্মীয় উপাসনালয় ও জনবহুল এলাকায় ঘণ্টায় ১৫ কিলোমিটারের বেশি গতিতে এসব যান চালানো যাবে না। একই সঙ্গে ই-রিকশার নিবন্ধন, নবায়ন, ফিটনেস পরীক্ষা, যাত্রী ধারণক্ষমতা ও কারিগরি নিরাপত্তার বিষয়ে নতুন বিধিমালা জারি করা হয়েছে।