Sobar Desh | সবার দেশ নেত্রকোনা প্রতিনিধি

প্রকাশিত: ০২:৪০, ৩০ এপ্রিল ২০২৫

অভিযোগে ছাত্রদল নেতা আটক

বন্ধুকে পুলিশে ধরিয়ে দিয়ে তার প্রেমিকাকে ধর্ষণ

বন্ধুকে পুলিশে ধরিয়ে দিয়ে তার প্রেমিকাকে ধর্ষণ
অভিযুক্ত ছাত্রদল নেতা ফয়সাল আহমেদ ওরফে দুর্জয়। ছবি: সংগৃহীত

নেত্রকোনার দুর্গাপুরে বন্ধুকে ছাত্রলীগের সদস্য বলে পুলিশে ধরিয়ে দিয়ে তার প্রেমিকাকে ধর্ষণের অভিযোগে ছাত্রদল নেতা ফয়সাল আহমেদ ওরফে দুর্জয়কে (২৪) আটক করেছে পুলিশ। 

মঙ্গলবার (২৯ এপ্রিল) বিকেলে দুর্গাপুর পৌর শহরের বিরিশিরি এলাকার রংধনু রিসোর্টে এ ঘটনা ঘটে। দুর্জয় দুর্গাপুর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক। ঘটনার পর তাকে ছাত্রদল থেকে বহিষ্কার করা হয়েছে।

জানা গেছে, দুর্জয়ের বন্ধু মুন্না মিয়া (২৬) ওই তরুণীর প্রেমিক। মুন্না কলমাকান্দা উপজেলার বাসিন্দা ও নেত্রকোনা আবু আব্বাস কলেজের অনার্স তৃতীয় বর্ষের ছাত্র। তরুণী ঢাকার একটি কলেজের স্নাতক তৃতীয় বর্ষের ছাত্রী। 

সোমবার (২৮ এপ্রিল) মুন্না তার প্রেমিকাকে নিয়ে দুর্জয়ের পরামর্শে রংধনু রিসোর্টে ওঠেন। মঙ্গলবার বিকেলে মুন্না খাবার কিনতে বের হলে দুর্জয় তাকে ছাত্রলীগের সদস্য বলে পুলিশে ধরিয়ে দেয়। এ সুযোগে দুর্জয় রিসোর্টে গিয়ে তরুণীকে ধর্ষণ করে।

পুলিশ হেফাজতে থাকা মুন্না জানান, তরুণী রিসোর্টে একা ছিলেন। তার তথ্যের ভিত্তিতে পুলিশ রিসোর্টে গিয়ে তরুণীর চিৎকার শুনে দুর্জয়কে হাতেনাতে আটক করে। রাতে তরুণী দুর্গাপুর থানায় মামলা করলে দুর্জয়কে গ্রেফতার দেখানো হয়। দুর্গাপুর থানার ওসি মাহমুদুল হাসান জানান, বুধবার দুর্জয়কে আদালতে সোপর্দ করা হবে এবং তরুণীকে নেত্রকোনা জেলা সদর হাসপাতালে পাঠানো হবে। মুন্নাও পুলিশ হেফাজতে রয়েছেন।

নেত্রকোনা জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি সারোয়ার আলম এলিন জানান, দলীয় সিদ্ধান্তে দুর্জয়কে বহিষ্কার করা হয়েছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

অসুস্থতার কারণে ক্যাম্পাস ছেড়েছি,সুস্থ হয়েই ফিরবো: চুয়েট ভিসি
বাংলাদেশের তরুণরা আমাদের পথ দেখিয়েছে: নেহা বোরা
টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে: ফায়ার সার্ভিস
টঙ্গীর আগুন নিয়ন্ত্রণে ২১ ইউনিটের সঙ্গে সেনাবাহিনী-বিজিবি
১৬ ইউনিটেও নিয়ন্ত্রণে আসেনি ওষুধ কারখানার আগুন
টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট
ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প