Sobar Desh | সবার দেশ শাহ আলম জাহাঙ্গীর, কুমিল্লা প্রতিনিধি

প্রকাশিত: ০০:০৭, ১৫ মে ২০২৫

হোমনায় মসজিদে চুরি! মুসল্লিদের ক্ষোভ

হোমনায় মসজিদে চুরি! মুসল্লিদের ক্ষোভ
ছবি: সবার দেশ

কুমিল্লার হোমনা পৌর সভার ৩ নং ওয়ার্ডের একটি মসজিদ থেকে  একটি মাইকের মেশিন ও ব্যাটারী, দুটি সোলারের ব্যাটারি,একটি আইপি এস,দুটি সাউন্ডবক্স সহ প্রায় ২ লক্ষাধিক টাকার মালামাল  চুরি হয়েছে।

মঙ্গলবার (১২ মে) দিবাগত রাতে হোমনা পূর্বপাড়া বাইতুস সালাম জামে মসজিদে এ চুরির ঘটনা ঘটে।

মসজিদের মুসল্লিরা জানায়, চোরেরা  মসজিদের গেইটের তালা কেটে প্রবেশ করে। একটি মাইকের মেশিন ও ব্যাটারী, দুটি সোলারের ব্যাটারি,একটি আইপি এস,দুটি সাউন্ডবক্স সহ প্রায় ২ লক্ষাধিক টাকার মালামাল  চুরি করে পালিয়ে গেছে।

মসজিদের ইমাম মুফতি সাঈদুর রহমান জানান, ফজরের আযান দিতে গিয়ে দেখতে পাই মসজিদের মাইকের ব্যাটারি নেই এবং মসজিদের ভেতর অন্ধকার সব মালামাল এলোমেলোভাবে পড়ে আছে। এরপর বিদ্যুতের লাইট জ্বালাতে সুইচ দিলে লাইট না জ্বললে চুরির বিষয়টি বুঝতে পারি। ফোনে সভাপতিসহ মুসল্লিদেরকে অবহিত করি।

মসজিদের সভাপতি ও হোমনা প্রেস ক্লাবের সভাপতি মো.আবদুল হক সরকার জানান, ফজর নামাজের আযানের সময় ইমাম সাহেব ঘটনা জাইলে মসজিদে এসে দেখি ৩ টি তালা ভাঙ্গা,বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন মাইকের মেশিন, ব্যাটারী,আইটিএসের মেশিন ও ব্যাটারী, সোলারের ২ টি ব্যাটারী ও দুটি সাউন্ড বক্স চুরি হয়েছে। পরে থানায় লিখিত অভিযোগ করি।

হোমনা থানার অফিসার  ইনচার্জ (ওসি) মো. নাজমুল হুদা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে আমি নিজে মসজিদটি পরিদর্শন করেছি। দ্রুত এ ঘটনায় জড়িতদের আটকের চেষ্টা করা হচ্ছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ঢাবির মেয়েদের হল বন্ধ রাত ১১টায়
নবম পে-স্কেল অনুমোদন: কার বেতন কত
নেপালে বন্যায় প্রাণহানি বেড়ে ৯১৯, নিখোঁজ ৪ হাজারের বেশি
জামালপুরে বাস-ইজিবাইক সংঘর্ষে নিহত ৪
ফেল করা শিক্ষার্থীদের জন্য সুখবর
শিল্প কোনও পাপ নয়: প্রভা
মক্কা ডিফেন্স অ্যালায়েন্সের আনুষ্ঠানিক যাত্রা
দেশে প্রথম রোবটিক সার্জারি, প্রথম দিনে ২ রোগীর অস্ত্রোপচার
আন্তর্জাতিক ফুটবলকে গুডবাই বললেন মেসি
পূজার আগেই পাকিস্তানের হামলার প্রস্তুতিতে শঙ্কিত ভারত
‘ইসলাম শ্রেষ্ঠ ধর্ম’ মন্তব্যে কর্ণাটকের মন্ত্রীর পদত্যাগ দাবি বিজেপির
মার্কিন হামলার পাল্টা জবাব, জর্ডানে ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা
৬ মাসে দেশে বিচারবহির্ভূত হত্যা হয়নি: সংসদীয় কমিটি
নেপালে বন্যা-ভূমিধসে মৃত্যু প্রায় ৮০০, নিখোঁজ আড়াই হাজার
মক্কা চুক্তিতে বাংলাদেশের অংশগ্রহণে ইতিবাচক অগ্রগতি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
ডুবে ডুবে নৌকা খুঁজলে ‘হাঁস’ খেয়ে ফেলবে জনগণ-রুমিন ফারহানাকে হুঁশিয়ারি সারোয়ার তুষারের