Sobar Desh | সবার দেশ মুনির হাসান, জেলা প্রতিনিধি (গাইবান্ধা)

প্রকাশিত: ০২:৪৩, ২৭ মে ২০২৫

সাদুল্লাপুরে পানিতে ডুবে ১ কিশোরের মৃত্যু

সাদুল্লাপুরে পানিতে ডুবে ১ কিশোরের মৃত্যু
ছবি: সবার দেশ

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় খেলার জন্য ৪ বন্ধু মিলে ব্রিজ থেকে নদীর পানিতে লাফ দেয়ার পরে ৪ বন্ধুর মধ্যে হাবিব মিয়া (১২) নামের এক বন্ধু নিখোঁজের ৩ ঘন্টা পর তার মরদেহ উদ্ধার করেছে ডুবরী ও ফায়ার সার্ভিসের একটি ইউনিট।

সোমবার(২৬মে) বিকাল ৩টার দিকে উপজেলার ৭ং ইদিলপুর ইউনিয়নের মাদারহাট বান্নির ব্রিজের ঘাঘট নলেয়া নদী থেকে ওই ১২ বছরের কিশোরের মরদেহ উদ্ধার করা হয়।

জানা গেছে, নিহত হাবিব মিয়া ইদিলপুর ইউনিয়নের তরফ পাহাড়ী (জমিদার বাজার) গ্রামের আশাদুল ইসলামের ছেলে।

স্থানীয়রা জানায়, সোমবার দুপুর ১২ টার দিকে হাবিব মিয়াসহ  তার আরও তিন বন্ধু শৈশবের দূরন্তপনায় ওই ব্রিজ থেকে পানিতে লাফ দিয়ে খেলছিলো। এরই মধ্যে হাবিব মিয়া সেখানকার নলেয়া নদীর পানিতে ডুবে নিখোঁজ হয়। এ খবর পেয়ে ফায়ার সার্ভিস ও ডুবরী দল এসে অনুসন্ধান শুরু করেন। পরে ঘটনা স্থলের অদূরে নদী থেকে হাবিব মিয়ার মরদেহ উদ্ধার করে ডুবরী দল।

এ ঘটনার সত্যতা স্বীকার করেছেন ইদিলপুর ইউপি সদস্য রুহুল আমিন। তিনি বলেন, পানিতে লাফ দিয়ে খেলতে গিয়ে হাবিব মিয়া নামের এক শিশুর মৃত্যুর ঘটনা খুবই দুঃখ জনক। তিনি বলেন এ বিষয়ে অভিভাবকদের সচেতন থাকা উচিত। যাতে সন্তানরা কৈশরের দূরন্তপনায় অকালে প্রাণ না হারায়।

সবার দেশ/কেএম

সম্পর্কিত বিষয়:

শীর্ষ সংবাদ:

চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস
জুলাই জাদুঘরের সামনে ককটেল বিস্ফোরণ, আহত ১
দল হিসেবে আ.লীগের বিচারে তদন্ত চলছে: প্রসিকিউটর তামিম
কমিটি নিয়ে বিরোধ, জামায়াতের দু’গ্রুপের সংঘর্ষ
রিয়াদে ক্ষেপণাস্ত্র হামলা, ধ্বংসাবশেষে আহত ১
পশু জবাইয়ের নিষেধাজ্ঞা নিয়ে জকসুর বিক্ষোভ
ধূমপান করতে হাত কাঁপছিলো, লজ্জা লাগছিলো: বিদ্যা
এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার
অসুস্থতার কারণে ক্যাম্পাস ছেড়েছি,সুস্থ হয়েই ফিরবো: চুয়েট ভিসি
বাংলাদেশের তরুণরা আমাদের পথ দেখিয়েছে: নেহা বোরা
টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে: ফায়ার সার্ভিস
টঙ্গীর আগুন নিয়ন্ত্রণে ২১ ইউনিটের সঙ্গে সেনাবাহিনী-বিজিবি
১৬ ইউনিটেও নিয়ন্ত্রণে আসেনি ওষুধ কারখানার আগুন
টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট
ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব