Sobar Desh | সবার দেশ দিনাজপুর প্রতিনিধি

প্রকাশিত: ০০:১২, ১৬ এপ্রিল ২০২৫

আপডেট: ০০:১৩, ১৬ এপ্রিল ২০২৫

গাইবান্ধার সাবেক এমপি সারোয়ার গ্রেফতার

গাইবান্ধার সাবেক এমপি সারোয়ার গ্রেফতার
ছবি: সবার দেশ

গাইবান্ধা-২ আসনের সাবেক সংসদ সদস্য শাহ সারোয়ার কবিরকে দিনাজপুর থেকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। 

মঙ্গলবার রাত সোয়া ৮টার দিকে পৌর শহরের ঈদগাহ বস্তি এলাকার দীবা গার্ডেন নামে একটি বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) আনোয়ার হোসেন।

জেলা পুলিশ সুপার মারুফাত হুসাইন জানান, শাহ সারোয়ার গত মার্চ থেকে ওই বাসায় আত্মগোপনে ছিলেন। তিনি গাইবান্ধায় দুটি মামলার বর্তমান আসামি। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। তবে গ্রেফতারের নির্দিষ্ট মামলার বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি।

শাহ সারোয়ার কবির দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে গাইবান্ধা-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। এর আগে তিনি গাইবান্ধা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন। তিনি গাইবান্ধা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতারের পর শাহ সারোয়ারকে জিজ্ঞাসাবাদের জন্য স্থানীয় থানায় নেয়া হয়েছে। মামলার বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়ার জন্য তদন্ত চলছে।

সাম্প্রতিক প্রতিবেদনে জানা গেছে, গাইবান্ধায় বিএনপি ও যুবদলের কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগে শাহ সারোয়ার কবিরের নামে দুটি মামলা দায়ের হয়েছিলো। এগুলো ২০২৪ সালের আগস্টে দায়ের করা হয় এবং বিস্ফোরক দ্রব্য আইনের আওতায় অভিযোগ আনা হয়। তবে গ্রেফতারের সময় এ মামলাগুলোর সাথে সরাসরি সম্পর্ক নিশ্চিত করা হয়নি।

সবার দেশ/এমকেজে

শীর্ষ সংবাদ:

ধূমপান করতে হাত কাঁপছিলো, লজ্জা লাগছিলো: বিদ্যা
এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার
অসুস্থতার কারণে ক্যাম্পাস ছেড়েছি,সুস্থ হয়েই ফিরবো: চুয়েট ভিসি
বাংলাদেশের তরুণরা আমাদের পথ দেখিয়েছে: নেহা বোরা
টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে: ফায়ার সার্ভিস
টঙ্গীর আগুন নিয়ন্ত্রণে ২১ ইউনিটের সঙ্গে সেনাবাহিনী-বিজিবি
১৬ ইউনিটেও নিয়ন্ত্রণে আসেনি ওষুধ কারখানার আগুন
টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট
ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ