Sobar Desh | সবার দেশ রনজিৎ সরকার রাজ , বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি

প্রকাশিত: ২০:৫৪, ৫ জুন ২০২৫

বীরগঞ্জে বিশ্ব পরিবেশ দিবস পালিত

বীরগঞ্জে বিশ্ব পরিবেশ দিবস পালিত
ছবি: সবার দেশ

দিনাজপুরের বীরগঞ্জে সিডিএ'র ৪১তম প্রতিষ্ঠা বার্ষিকী ও বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়েছে। 

বৃহস্পতিবার (৫জুন) সকালে বীরগঞ্জ ভূমিহীন সমন্বয় পরিষদের আয়োজনে এবং কমিউনিটি ডেভেলপমেন্ট এসোসিয়েশন সিডিএ'র সহযোগিতায় দিবসটি উদযাপন উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‍্যালি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে বটমূলে প্রাঙ্গণে সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি) দীপঙ্কর বর্মন। 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নিজপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আনিসুর রহমান আনিস ও বীরগঞ্জ প্রেসক্লাবের যুগ্ন সম্পাদক, আমার দেশ প্রতিনিধি মোশাররফ হোসেন। এসময় সিডিএ'র আঞ্চলিক সমন্বয়কারী সন্তোষ রায়, গ্রাম সহায়ক আমিনুল ইসলাম, রফিকুল ইসলাম, মায়া রানী রায়সহ জনসংগঠনের নেতৃবৃন্দসহ সকল সদস্যগণ উপস্থিত ছিলেন। শেষে সকলের মাঝে গাছের চারা বিতরণ করা হয়।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস
জুলাই জাদুঘরের সামনে ককটেল বিস্ফোরণ, আহত ১
দল হিসেবে আ.লীগের বিচারে তদন্ত চলছে: প্রসিকিউটর তামিম
কমিটি নিয়ে বিরোধ, জামায়াতের দু’গ্রুপের সংঘর্ষ
রিয়াদে ক্ষেপণাস্ত্র হামলা, ধ্বংসাবশেষে আহত ১
পশু জবাইয়ের নিষেধাজ্ঞা নিয়ে জকসুর বিক্ষোভ
ধূমপান করতে হাত কাঁপছিলো, লজ্জা লাগছিলো: বিদ্যা
এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার
অসুস্থতার কারণে ক্যাম্পাস ছেড়েছি,সুস্থ হয়েই ফিরবো: চুয়েট ভিসি
বাংলাদেশের তরুণরা আমাদের পথ দেখিয়েছে: নেহা বোরা
টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে: ফায়ার সার্ভিস
টঙ্গীর আগুন নিয়ন্ত্রণে ২১ ইউনিটের সঙ্গে সেনাবাহিনী-বিজিবি
১৬ ইউনিটেও নিয়ন্ত্রণে আসেনি ওষুধ কারখানার আগুন
টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট
ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব