Sobar Desh | সবার দেশ নড়াইল প্রতিনিধি

প্রকাশিত: ১৩:৪৭, ৯ জুন ২০২৫

নড়াইলে শিক্ষার্থীর ঘর থেকে স্নাইপার রাইফেল উদ্ধার

নড়াইলে শিক্ষার্থীর ঘর থেকে স্নাইপার রাইফেল উদ্ধার
ছবি: সংগৃহীত

নড়াইলের কালিয়া উপজেলায় যৌথবাহিনীর অভিযানে এক শিক্ষার্থীর ঘর থেকে উন্নতমানের স্নাইপার নাইট্রো রাইফেল উদ্ধার করা হয়েছে। রোববার (৮ জুন) রাত সাড়ে ১১টা থেকে ভোর ৪টা পর্যন্ত উপজেলার পুরুলিয়া গ্রামে এ অভিযান চালানো হয়। অভিযুক্ত সোহান মোল্যা (২৬) অভিযান শুরুর আগেই পালিয়ে যান।

সোহান মোল্যা উপজেলার পুরুলিয়া গ্রামের আবুল কালাম মোল্যার ছেলে। তিনি খুলনার একটি কলেজের শিক্ষার্থী বলে জানিয়েছেন তার মা।

সেনাবাহিনী সূত্র জানিয়েছে, সোহান মোল্যা টেলিস্কোপিক সাইট ও সাইলেন্সারযুক্ত ৪.৫ ক্যালিবারের স্নাইপার নাইট্রো রাইফেল অবৈধভাবে ব্যবহার করে স্থানীয় বাসিন্দাদের হুমকির মুখে ফেলছিলেন। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নড়াইল ও কালিয়া সেনা ক্যাম্প যৌথভাবে এ অভিযান পরিচালনা করে।

অভিযানে সেনা সদস্যরা আবুল কালাম মোল্যার বাড়ি ঘিরে তল্লাশি চালান। সোহানের ঘরের বিছানার নিচ থেকে রাইফেলটি উদ্ধার করা হয়। অভিযানের খবর পেয়ে সোহান ও তার বাবা আগেই পালিয়ে যান।

উদ্ধারকৃত অস্ত্রটি কালিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

সেনাবাহিনী জানিয়েছে, সন্ত্রাস দমন ও অবৈধ অস্ত্র চক্র নির্মূলে এ ধরনের যৌথ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

পূজার ছুটিতেও চালু থাকবে পোশাক কারখানা
ককরোচ পার্টির পক্ষে রায় দিলো দিল্লি হাইকোর্ট
হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি
সাজেক পর্যটকদের জন্য উম্মুক্ত, অবরোধ স্থগিত
হাইতিতে জাতিসংঘ মিশনে সেনাবাহিনীর ৫০ সদস্য
ক্ষমা চেয়েও রেহাই নেই, ইনফান্তিনোর নেতৃত্ব নিয়ে প্রশ্ন
ফ্যামিলি কার্ড পাবেন না ৮ শ্রেণির পরিবার
ডেঙ্গুতে এক দিনে ১০ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৩
স্কুলে মারামারি: স্বামী-স্ত্রী দুই শিক্ষককে বদলির সুপারিশ
ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদে ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৪
নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা
‘যৌনাঙ্গে বুট দিয়ে মেরেছে’- দিল্লিতে বিক্ষোভকারীদের অভিযোগ
বিক্ষোভে অংশ নেয়ায় ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ