Sobar Desh | সবার দেশ ফরিদপুর প্রতিনিধি

প্রকাশিত: ০৪:০৫, ২২ ডিসেম্বর ২০২৪

ভাঙ্গায় দুপক্ষের সংঘর্ষ, আহত ১৫

ভাঙ্গায় দুপক্ষের সংঘর্ষ, আহত ১৫
ছবি: সংগৃহীত

ভাঙ্গায় জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটে। শনিবার (২১ ডিসেম্বর) চান্দা ইউনিয়নের দিগলকান্দা গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষ চলাকালে দুটি দোকান, ৫/৬টি বাড়ি, একটি গ্যারেজ ভাঙচুর ও লুটের ঘটনা ঘটেছে।

হামলার ঘটনায় ১৫ জন গ্রামবাসী আহত হয়েছে। আহতদের ভাঙ্গা ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গুরুতর আহতরা হলো-বিপ্লব মোল্লা, জালাল মোল্লা, মতি মোল্লা, সাইফুল মোল্লা, আকুবালী মোল্লা, হেলেনা বেগম, আবির শেখ, বাবু শেখ ও রাব্বি মোল্লা।

গ্রামবাসী জানায়, দিঘলকান্দা গ্রামের চাচাতো ভাই আকুব আলী মোল্লা  ও নজরআলী মোল্লার মধ্যে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল। 

এদিকে শুক্রবার সন্ধ্যায় তাদের মধ্যে কথাকাটাকাটির এক পর্যায়ে হাতাহাতি পরে মারামারি হয়।

এ ঘটনার জের ধরে শনিবার সকালে গ্রামবাসী আকুব আলী ও নজর আলীর পক্ষ নিয়ে দুই ভাগে ভাগ হয়ে দেশি অস্ত্র, ডাল, কার্তা, টেঁটা, রামদা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। বাড়ির সামনে কাঁচা রাস্তার ওপর ঘণ্টাব্যাপী সংঘর্ষে উভয়পক্ষের ১৫ জন গুরুতর আহত হয়। 

এ ব্যাপারে ভাঙ্গা থানার ওসি মোহাম্মদ মোকসেদুর রহমান বলেন, সকালে দীঘলকান্দা গ্রামে মারামারির ঘটনা ঘটেছে। পুলিশ এলাকায় গিয়ে শান্ত করেছে। এ ঘটনা কোনো পক্ষ অভিযোগ দাখিল করেন নাই। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সবার দেশ/এওয়াই

সম্পর্কিত বিষয়:

শীর্ষ সংবাদ:

চীনা যুদ্ধজাহাজ পরিদর্শনে প্রতিরক্ষা উপদেষ্টা ও নৌবাহিনী প্রধান
কমলাপুর ও সচিবালয়ের পাশে ককটেল বিস্ফোরণ
নভেম্বরে তারেক রহমানের ভারত সফর নিয়ে আলোচনায় ঢাকা-দিল্লি
অপ্রতীমের আইফোন উদ্ধার, সন্ধ্যাতেই হত্যার ধারণা
যুদ্ধ বন্ধে ইরানের ৩ শর্ত, অপেক্ষা ট্রাম্পের জবাব
দেশে শিশুসহ মা-বোনদের নিরাপত্তা নেই: নাহিদ ইসলাম
অপ্রতীম হত্যাকাণ্ডে আটক ৩
ঢাকায় মার্কিন দূতাবাসে চাকরি, বেতন ৭২ হাজার
মিরপুর-বাড্ডায় বাসে আগুন, যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণ
নবম পে-স্কেলের গেজেট জারি, কার্যকর ১ জুলাই
বিএনপি পানি খাবে, তবে ঘোলা করে: জামায়াতের আমির
তানভীরের শরীরে অজ্ঞাত ইনজেকশনের অভিযোগ, জবাব চাইলেন নাহিদ
দলীয় নাম ও প্রতীক খোয়ালেন মমতা, প্রার্থীও গ্রেফতার
সিরাজগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ২০
সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী