Sobar Desh | সবার দেশ চট্টগ্রাম প্রতিনিধি

প্রকাশিত: ০০:৪৬, ১ নভেম্বর ২০২৬

সন্ধ্যার পর শিক্ষার্থীদের রাস্তায় পেলে গ্রেফতার: ডিআইজি

সন্ধ্যার পর শিক্ষার্থীদের রাস্তায় পেলে গ্রেফতার: ডিআইজি
ছবি: সংগৃহীত

সন্ধ্যার পর স্কুল-কলেজের শিক্ষার্থীদের রাস্তায় পাওয়া গেলে গ্রেফতার করা হবে বলে মন্তব্য করেছেন পুলিশের চট্টগ্রাম রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) আব্দুল কুদ্দুছ চৌধুরী। কিশোর গ্যাংয়ের তৎপরতা বন্ধ এবং সামাজিক অপরাধ নিয়ন্ত্রণে এমন কঠোর অবস্থানের কথা জানান তিনি।

শনিবার (৩১ অক্টোবর) সন্ধ্যায় কক্সবাজার শহরের পাবলিক লাইব্রেরির শহীদ সুভাষ হলে নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ এবং সামাজিক অপরাধ দমনবিষয়ক এক সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অভিভাবক ও শিক্ষকদের উদ্দেশে ডিআইজি বলেন, সন্তানদের ওপর অভিভাবকদের নিয়ন্ত্রণ নেই, পুলিশেরও নিয়ন্ত্রণ নেই। যে বয়সে শিক্ষার্থীদের বই-খাতা নিয়ে পড়াশোনায় ব্যস্ত থাকার কথা, সে বয়সে তাদের বিকেল ও সন্ধ্যায় রাস্তায় ঘুরে বেড়াতে দেখা যায়। অনেককে প্রকাশ্যে শিস দেয়া ও বিভিন্ন ধরনের অঙ্গভঙ্গি করতেও দেখা যায়।

তিনি বলেন, 

সন্ধ্যার পর স্কুল-কলেজ পড়ুয়া ছেলেপেলেদের যদি রাস্তায় পাওয়া যায়, তাহলে তাদের ধরা হবে, গ্রেফতার করা হবে।

শিক্ষার্থীদের এমন আচরণের জন্য পারিবারিক শাসন ও অভিভাবকদের দায়িত্বের বিষয়টি তুলে ধরে আব্দুল কুদ্দুছ চৌধুরী বলেন, সন্তানরা কেনো বিপথে যাচ্ছে, সে বিষয়ে পরিবারকে সচেতন হতে হবে। পরিবারে যথাযথ শাসন ও নজরদারি থাকলে কিশোর গ্যাংয়ের মতো অপরাধী চক্র গড়ে ওঠার সুযোগ কমে যায়।

কিশোর গ্যাং নির্মূলে পুলিশের কঠোর অবস্থানের কথা জানিয়ে তিনি বলেন, দেশ থেকে কিশোর গ্যাং নির্মূল করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। ভবিষ্যতে এ ধরনের অপরাধী চক্রের অস্তিত্ব যেনো না থাকে, সে লক্ষ্যে পুলিশের প্রতিরোধমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

সমাবেশে সভাপতিত্ব করেন কক্সবাজারের পুলিশ সুপার এএনএম সাজেদুর রহমান। এতে বক্তব্য দেন পৌর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী, সদর উপজেলা বিএনপির সভাপতি ও মুক্তিযোদ্ধা আবদুল মাবুদ, কক্সবাজার প্রেসক্লাবের সভাপতি মাহবুবর রহমান এবং জেলা শ্রমিক দলের সভাপতি রফিকুল ইসলাম।

বক্তারা বলেন, কক্সবাজার শহরের অপরাধ পরিস্থিতি অন্যান্য এলাকার তুলনায় ভিন্ন ও বহুমাত্রিক। এখানে বিভিন্ন ধরনের অপরাধ সংঘটিত হয়। সম্প্রতি জেলা পুলিশ অপরাধ নিয়ন্ত্রণে বেশ কিছু কার্যকর পদক্ষেপ নিয়েছে।

তবে শুধু পুলিশের উদ্যোগে অপরাধ নির্মূল সম্ভব নয় উল্লেখ করে তারা বলেন, অপরাধ প্রতিরোধে রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসহ সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

কক্সবাজার জেলা পুলিশের আয়োজনে অনুষ্ঠিত এ সমাবেশে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

এপস্টেইন কাণ্ডে ট্রাম্পের আইনি পরাজয়
হাইকোর্টে জামিন পেলেন মেজর (অব.) আখতার
পোশাকশ্রমিকদের নতুন মজুরি বোর্ড গঠন
মিরপুর-১০ অবরোধে অচল সড়ক, ভোগান্তিতে যাত্রীরা
পশ্চিমবঙ্গে বাদ পড়া ভোটারদের ৭১% মুসলিম, ৫১% নারী-মহুয়া মৈত্রের বিস্ফোরক দাবি
টাকার লোভে আ.লীগ নেতাকর্মীদের আশ্রয় দিচ্ছে বিএনপি: মির্জা আব্বাস
এক দফার আগেই সাত দফা মেনে নিন: জামায়াত আমির
জুলাই সনদের আইনি ভিত্তি নেই: স্বরাষ্ট্রমন্ত্রী
সন্ধ্যার পর শিক্ষার্থীদের রাস্তায় পেলে গ্রেফতার: ডিআইজি
বাবার লাশ বাড়িতে রেখে পরীক্ষা দেয়া মাসুমা পেলো এ গ্রেড
মাঠের পাশাপাশি এইচএসসিতেও ক্রীড়াবিদদের জয়জয়কার
দিল্লির জামিয়া মিলিয়া যেনো পুলিশ ক্যাম্প
মুক্তি মিললেও ভারতীয় বাছুল মাঝির ও গাজী মন্ডলের কারাবাস
আ.লীগের প্রভাব খাটিয়ে জমি দখল, বিএনপিতে ভেড়ার চেষ্টা
শ্রীলংকাকে হারিয়ে চ্যাম্পিয়ন পাকিস্তান, ফখরের সেঞ্চুরি
এইচএসসির সম্পূরক পরীক্ষা ২ ডিসেম্বর, সুযোগ পাবেন যারা
রাশেদ খানের আচরণ গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ: জুলাই ঐক্য
ফেসবুক লাইভে আমার দেশ-এর কপি ছিঁড়লেন প্রধানমন্ত্রী রাজনৈতিক সহকারী
সাজেকে ফের গোলাগুলি, আতঙ্কে পর্যটক-স্থানীয়রা
তাহসিফের মৃত্যু: বাবার মামলা, গ্রেফতার বন্ধু দীপ
কানেক্টিভিটির নামে দেশকে ইজারা দেয়া চলবে না: লংমার্চ পূর্ব সমাবেশে জামায়াত আমির
এইচএসসির ফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ
‘দুধের মতো ফর্সা শরীর’ মন্তব্যে মুখ খুললেন তামান্না
এলডিসি উত্তরণে তিন বছর সময় পেলো বাংলাদেশ
অনুমতি ছাড়াই আসুন, জুতাসহ ঢুকুন-ইউএনওর উদ্যোগে প্রশংসা