Sobar Desh | সবার দেশ কক্সবাজার প্রতিনিধি

প্রকাশিত: ০১:২৫, ১০ জুন ২০২৫

বাড়ছে সতর্কতা

কক্সবাজার সৈকতে ১৬ ঘণ্টায় ৬ লাশ উদ্ধার

কক্সবাজার সৈকতে ১৬ ঘণ্টায় ৬ লাশ উদ্ধার
ছবি: সংগৃহীত

কক্সবাজার সমুদ্র উপকূল থেকে মাত্র ১৬ ঘণ্টার ব্যবধানে ছয়টি লাশ উদ্ধার করা হয়েছে। নিহতদের মধ্যে রয়েছেন তিনজন পর্যটক, একজন স্থানীয় বাসিন্দা এবং দুজনের পরিচয় এখনও শনাক্ত হয়নি।

সোমবার (৯ জুন) কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস খান জানান, সদর থানা এলাকা থেকে পাঁচটি এবং রামু উপজেলার হিমছড়ির পেঁচারদ্বীপ এলাকা থেকে একটি লাশ উদ্ধার করা হয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার বিকেল ৫টার দিকে চট্টগ্রামের ডিসি রোড এলাকার বাসিন্দা মো. রাজিব কক্সবাজার সৈকতের সি-গাল পয়েন্টে গোসলে নামেন। কিছুক্ষণ পরেই তিনি ভেসে যান। রাত ১টার দিকে ডায়াবেটিস পয়েন্ট থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

সোমবার দুপুর ২টার দিকে সৈকতের সায়মন বিচ পয়েন্টে রাজশাহীর শাহীনুর রহমান (৬০) ও তার ছেলে সিফাত (২০) একসঙ্গে গোসলে নামার পর নিখোঁজ হন। পরে লাইফগার্ড কর্মীরা তাদের উদ্ধার করে হাসপাতালে নেন। চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

এছাড়া সোমবার সকাল সাড়ে ১১টার দিকে শহরের পশ্চিম বাহারছড়া এলাকার বাসিন্দা নুরু সওদাগরের লাশ নাজিরারটেক পয়েন্ট থেকে উদ্ধার করা হয়। তিনি আগের দিন বিকেলে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হয়েছিলেন।

একই সময়ে খুরুশকুল এলাকার বাঁকখালী নদীর মোহনা থেকে এক অজ্ঞাত ব্যক্তির গলিত লাশ উদ্ধার করা হয়েছে।

রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. তৈয়বুর রহমান জানান, বেলা সাড়ে ১১টার দিকে হিমছড়ির পেঁচারদ্বীপ এলাকা থেকেও আরেকটি অজ্ঞাত লাশ উদ্ধার করা হয়েছে।

এদিকে, সি-সেইফ লাইফগার্ডের জ্যেষ্ঠ কর্মী সাইফুল্লাহ সিফাত বলেন, বর্ষা মৌসুমে পাহাড়ি ঢলের কারণে সৈকতের বিভিন্ন স্থানে গুপ্ত খাল তৈরি হচ্ছে। এসব স্থানে বারবার সতর্কবার্তা দেয়া হলেও অনেক পর্যটক তা অগ্রাহ্য করে গোসলে নামছেন, ফলে দুর্ঘটনা বাড়ছে।

স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী আরও কঠোর নজরদারির পাশাপাশি পর্যটকদের নিরাপত্তার বিষয়ে সচেতনতা বাড়ানোর ওপর জোর দিচ্ছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

গুম ঠেকাতে আইন, তদন্তের স্বাধীনতা নিয়ে প্রশ্ন
নেপালে বন্যায় প্রাণহানি বেড়ে ৭৩৪, নিখোঁজ ২,৪৯৮
হাসনাতের বেলায় হুজুররা চেতেছে, বিএনপির বেলায় চুপ: মাদানী
মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপদের জেলাভিত্তিক দায়িত্ব বণ্টন চ্যালেঞ্জ, হাইকোর্টে রিট
মেসির ‘হালি’তে মন্ট্রিয়ল ধ্বংস, ৭-১ গোলে মায়ামির তাণ্ডব
বিলাওয়ালের বিয়ের গুঞ্জন, পাত্রী ইউরোপের!
নেপাল-চীনে বন্যায় মৃত প্রায় ৭০০, নিখোঁজ ৩ হাজার
আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস আজ, হদিস নেই আড়াই শ মানুষের
গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার শুরু হয়েছে: প্রধানমন্ত্রী
সংসদমুখী পদযাত্রায় ১১ দলীয় ঐক্যের আহ্বান
মিরাজ নিখোঁজে ‘গুমের কাহিনী’ সাজানোর চেষ্টা হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী
রংপুরে চার খুন হত্যায় সিদ্ধার্থের বাবা-ভাই ডিবি হেফাজতে
আ.লীগ ফেরার বাতাস শুধু ভারত-সোশ্যাল মিডিয়ায়: সারজিস
ঝুলন্ত সেতু পানিতে তলিয়ে চলাচল বন্ধ রাঙামাটিতে
পাকিস্তানে তুর্কি সামরিক বিমানের আনাগোনা, উদ্বিগ্ন ভারত
২৪ ঘণ্টায় বন্যার শঙ্কায় দুই জেলা
নেদারল্যান্ডসকে হারিয়ে তৃতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা
গুমের প্রতিটি ঘটনায় স্বাধীন তদন্ত ও বিচার চান নাহিদ
কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট খুলে পানি নিষ্কাশন
আইফোন ১৮ প্রো সিরিজ আসছে সেপ্টেম্বরে, থাকছে যেসব ফিচার