Sobar Desh | সবার দেশ টাঙ্গাইল প্রতিনিধি

প্রকাশিত: ০০:৪৫, ১ জুন ২০২৬

ইসলাম গ্রহণ করে বিয়ের প্রস্তুতি

প্রেমের টানে টাঙ্গাইলে চীনা স্কুলশিক্ষক

প্রেমের টানে টাঙ্গাইলে চীনা স্কুলশিক্ষক
ছবি: সংগৃহীত

প্রেমের টানে হাজার মাইল দূরের দেশ চীন থেকে বাংলাদেশে ছুটে এসেছেন ওয়াং ইউলাই (৩২) নামের এক স্কুলশিক্ষক। ভালোবাসার মানুষ আনিকা আক্তারকে বিয়ে করতে ইসলাম ধর্ম গ্রহণের ইচ্ছা প্রকাশ করেছেন তিনি।

চীনের রাঙ্গগুই প্রদেশের এ নাগরিক গত শনিবার (৩০ মে) টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার জামুর্কী ইউনিয়নের পাকুল্যা পূর্বপাড়া এলাকায় আনিকা আক্তারের বাড়িতে পৌঁছান। তার আগমনের খবর ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে ব্যাপক কৌতূহল তৈরি হয় এবং তাকে একনজর দেখতে ভিড় করেন আশপাশের মানুষ।

পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় সাত মাস আগে একটি সোশ্যাল মিডিয়ায় ওয়াং ইউলাই ও কলেজছাত্রী আনিকা আক্তারের পরিচয় হয়। শুরুতে বন্ধুত্ব থাকলেও ধীরে ধীরে তা প্রেমের সম্পর্কে রূপ নেয়। দীর্ঘদিন অনলাইনে যোগাযোগের পর সরাসরি দেখা ও বিয়ের উদ্দেশ্যে তিনি এক মাসের ট্যুরিস্ট ভিসায় বাংলাদেশে আসেন।

ওয়াং ইউলাই জানান, তিনি আনিকাকে ভালোবাসেন এবং বাংলাদেশে প্রচলিত আইন মেনে ইসলাম ধর্ম গ্রহণ করে বিয়ে করতে চান। তিনি বলেন, এখানে এসে তিনি আনিকার পরিবারের আন্তরিক আতিথেয়তা পেয়েছেন, যা তাকে মুগ্ধ করেছে।

তিনি আরও বলেন, তিনি বৈধ উপায়ে বিয়ে সম্পন্ন করে পরবর্তীতে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষ করে আনিকাকে চীনে নিয়ে যেতে চান।

অন্যদিকে, আনিকা আক্তার জানান, অনলাইনে পরিচয়ের পর থেকেই তাদের মধ্যে ভালো বোঝাপড়া তৈরি হয় এবং তারা একসঙ্গে জীবন গড়ার সিদ্ধান্ত নেন। তিনি বলেন, ওয়াং ইউলাই বাংলাদেশে এসে বিয়ে করার প্রতিশ্রুতি রেখেছেন এবং ইসলাম গ্রহণের প্রস্তুতিও নিয়েছেন। তিনি নিজেও বিদেশে গিয়ে নতুন জীবন শুরু করতে প্রস্তুত।

এদিকে আনিকার পরিবার জানিয়েছে, বিয়ের আনুষ্ঠানিকতা দ্রুত সম্পন্ন করার প্রস্তুতি চলছে।

এ বিষয়ে মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, চীনা নাগরিক বৈধ পাসপোর্ট ও ভিসা নিয়ে বাংলাদেশে এসেছেন। তার কাগজপত্র বৈধ এবং তিনি বর্তমানে মেয়েটির পরিবারের সঙ্গে অবস্থান করছেন।

স্থানীয়ভাবে ঘটনাটি ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। এর আগেও একই এলাকায় প্রতারণার উদ্দেশ্যে ভুয়া পরিচয়ে বিদেশি নাগরিক সেজে বিয়ের চেষ্টা করার ঘটনা ঘটেছিলো বলে জানা যায়। তবে এবার সব নথিপত্র বৈধ থাকায় বিষয়টি স্বাভাবিকভাবে দেখা হচ্ছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

হরমুজ নিয়ন্ত্রণে ট্রাম্পকে চ্যালেঞ্জ ইরানের
নিষিদ্ধই থাকছে আ. লীগ, প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জের রিট খারিজ
কিডনি রোগীদের জন্য সুখবর, জেলা-উপজেলায় ডায়ালাইসিস
জাভা সাগরে ২৪১ যাত্রীসহ জাহাজ নিখোঁজ
বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে ৪ জনের প্রাণহানি
ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির প্রার্থী চূড়ান্ত ১৮ সেপ্টেম্বর
ভারত থেকে বাংলাদেশে টনে টনে ইলিশ আমদানি
মোহাম্মদপুরে কিশোর গ্যাং থাকবে না: ডিএমপি কমিশনার
বিশ্বনেতাদের চোখ সরাতে দিল্লির বস্তি ঢাকলো কাপড়ে
প্রধানমন্ত্রীর দিল্লি না যাওয়ার ঘোষণায় কমলো আদানির বিদ্যুৎ
মধ্যপ্রাচ্যে মার্কিন পাহারাদার চায় না ইরান: মাসুদ পেজেশকিয়ান
শেখ হাসিনা বিশ্বের সেরা অভিনেত্রী: স্পিকার
জুলাই সনদ বাস্তবায়নে গড়িমসিতে বিএনপির বিরুদ্ধে অভিযোগ
রুমিন ফারহানাকে অবাঞ্ছিত ঘোষণা ব্রাহ্মণবাড়িয়া বিএনপির
জাতীয় ছাত্রশক্তির নেতৃত্বে বাকের-তাহমীদ
বিলিয়ন ডলারের যুদ্ধেও হুতি থেকে পিছু হটলো যুক্তরাষ্ট্র!
হরমুজে নির্দিষ্ট সময় ছাড়া মার্কিন সুরক্ষা সম্ভব নয়
তরুণদেরকেই দায়িত্ব নিয়ে দেশটা গড়তে হবে: প্রধানমন্ত্রী
অভিষিক্ত রাজাউল্লাহর রেকর্ডে পাকিস্তানের অবিশ্বাস্য কামব্যাক