Sobar Desh | সবার দেশ চুয়াডাঙ্গা প্রতিনিধি

প্রকাশিত: ০০:৫৬, ১ জুন ২০২৬

দর্শনা সীমান্তে ‘পুশইন’, নারী ও শিশুসহ আটক ১০

দর্শনা সীমান্তে ‘পুশইন’, নারী ও শিশুসহ আটক ১০
ছবি: সংগৃহীত

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা সীমান্ত দিয়ে ভারত থেকে অবৈধভাবে ‘পুশইন’-এর সময় নারী ও শিশুসহ ১০ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

রোববার ভোর ৫টা ১৫ মিনিটের দিকে দামুড়হুদার বারাদি সীমান্ত ফাঁড়ির নিয়মিত টহল দল সীমান্ত এলাকায় দায়িত্ব পালনকালে তাদের আটক করে।

বিজিবি সূত্রে জানা যায়, আটক ব্যক্তিদের মধ্যে ২ জন পুরুষ, ৩ জন নারী এবং ৫ জন শিশু রয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে, তারা অবৈধভাবে সীমান্ত অতিক্রমের চেষ্টা করছিলেন।

স্থানীয় সূত্রে দাবি করা হয়, ভোরবেলা ভারতের পশ্চিমবঙ্গের নদীয়া জেলার কৃষ্ণনগর থানার সীমান্ত এলাকা থেকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) তাদের ‘পুশইন’ করে বাংলাদেশে পাঠায়। আটক ব্যক্তিদের মধ্যে অধিকাংশই সাতক্ষীরার কলারোয়া উপজেলার বাসিন্দা বলে জানা গেছে।

ঘটনার খবর ছড়িয়ে পড়ার পর দুপুরের দিকে দুইজন অভিভাবক ঘটনাস্থলে পৌঁছান বলে স্থানীয় সূত্র জানিয়েছে। একই সঙ্গে আরও কিছু মানুষকে এভাবে সীমান্ত দিয়ে ‘পুশইন’ করা হতে পারে বলেও আশঙ্কার কথা জানা যায়।

চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান বলেন, সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ও পারাপার প্রতিরোধে বিজিবির নিয়মিত টহল ও অভিযান অব্যাহত রয়েছে।

তিনি আরও জানান, আটক ব্যক্তিদের বিষয়ে জিজ্ঞাসাবাদ চলছে। প্রক্রিয়া সম্পন্ন হলে তাদের দর্শনা থানায় হস্তান্তর করা হবে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

অসুস্থতার কারণে ক্যাম্পাস ছেড়েছি,সুস্থ হয়েই ফিরবো: চুয়েট ভিসি
বাংলাদেশের তরুণরা আমাদের পথ দেখিয়েছে: নেহা বোরা
টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে: ফায়ার সার্ভিস
টঙ্গীর আগুন নিয়ন্ত্রণে ২১ ইউনিটের সঙ্গে সেনাবাহিনী-বিজিবি
১৬ ইউনিটেও নিয়ন্ত্রণে আসেনি ওষুধ কারখানার আগুন
টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট
ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প