Sobar Desh | সবার দেশ রনজিৎ সরকার রাজ , বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: 

প্রকাশিত: ২২:৩৮, ১১ জুন ২০২৫

বীরগঞ্জে নদীর পানিতে ডুবে এক কিশোরের মৃত্যু! 

বীরগঞ্জে নদীর পানিতে ডুবে এক কিশোরের মৃত্যু! 
ছবি: সবার দেশ

দিনাজপুর বীরগঞ্জের ঢেপা নদীতে সহপাঠিদের সাথে গোসল করতে গিয়ে মিরাজ ইসলাম (১১) নামের এক স্কুল ছাত্রের পানিতে ডুবে মর্মান্তিক মৃত্যু হয়েছে।

১১জুন ২০২৫ বুধবার বেলা ১১টা উপজেলার নিজপাড়া ইউনিয়নের নখাপাড়া আশ্রয়ণ প্রকল্পের নিকট ঢেপা নদীতে  এ ঘটনা ঘটেছে। 

তৃতীয় শ্রেণি পড়ুয়া মিরাজ ইসলাম বীরগঞ্জ পৌরসভা সদর ৭ নম্বর ওয়ার্ডের নাঈম ইসলামের ছেলে এবং সুজালপুর প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র। 

স্থানীয়রা জানান, পবিত্র ঈদুল আজহায় নানা আজিমুলের বাড়িতে বেড়াতে এসেছিলো মিরাজ। 

বুধবার বেলা ১১টার দিকে সহপাঠিরা একযোগে নদীতে গোসল করতে নামে, কিছুক্ষণের মধ্যেই কিশোর মিরাজ পানিতে ডুবে নিখোঁজ হওয়ার খবর ছড়িয়ে পড়ে। 

স্থানীয় জনতা এবং বীরগঞ্জ ফারায় সার্ভিস টিমের টানা চার ঘণ্টা উদ্ধার অভিযানের পর মৃত্যু অবস্থায় মিরাজের লাশ পাওয়া যায়।

স্কুল ছাত্রের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ইউপি চেয়ারম্যান মোঃ আনিসুর রহমান আনিস বলেন, আশ্রয়ণের ঘরে বসবাসকারী আজিমুলের নাতির মৃত্যুতে তাদের পরিবার ও গোটা এলাকায় জুড়ে শোকের মাতম চলছে।

এ ব্যপারে, বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল গফুর স্কুলছাত্রের মৃত্যুর সংবাদ নিশ্চিত করে বলে ঘটনাস্থলে থানা পুলিশ মোতায়েন করা হয়েছে। ইতোমধ্যে লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সবার দেশ/কেএম

সম্পর্কিত বিষয়:

শীর্ষ সংবাদ:

চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস
জুলাই জাদুঘরের সামনে ককটেল বিস্ফোরণ, আহত ১
দল হিসেবে আ.লীগের বিচারে তদন্ত চলছে: প্রসিকিউটর তামিম
কমিটি নিয়ে বিরোধ, জামায়াতের দু’গ্রুপের সংঘর্ষ
রিয়াদে ক্ষেপণাস্ত্র হামলা, ধ্বংসাবশেষে আহত ১
পশু জবাইয়ের নিষেধাজ্ঞা নিয়ে জকসুর বিক্ষোভ
ধূমপান করতে হাত কাঁপছিলো, লজ্জা লাগছিলো: বিদ্যা
এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার
অসুস্থতার কারণে ক্যাম্পাস ছেড়েছি,সুস্থ হয়েই ফিরবো: চুয়েট ভিসি
বাংলাদেশের তরুণরা আমাদের পথ দেখিয়েছে: নেহা বোরা
টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে: ফায়ার সার্ভিস
টঙ্গীর আগুন নিয়ন্ত্রণে ২১ ইউনিটের সঙ্গে সেনাবাহিনী-বিজিবি
১৬ ইউনিটেও নিয়ন্ত্রণে আসেনি ওষুধ কারখানার আগুন
টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট
ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব