Sobar Desh | সবার দেশ ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

প্রকাশিত: ২২:০৩, ১১ জুন ২০২৫

ইবির দিনাজপুর জেলা ছাত্রকল্যাণ সমিতির ঈদ পুনর্মিলনী

ইবির দিনাজপুর জেলা ছাত্রকল্যাণ সমিতির ঈদ পুনর্মিলনী
ছবি: সবার দেশ

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দিনাজপুর জেলা ছাত্রকল্যাণ সমিতির আয়োজনে সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের সমন্বয়ে ‘ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান-২০২৫’ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১০ জুন) জেলা সদরের মার্টিন চায়নিজ রেস্টুরেন্টে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন শিক্ষাবর্ষের বর্তমান শিক্ষার্থী ও প্রাক্তন শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

সমিতির সভাপতি শামীম আহমেদ শুভ—এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রায়হান জামিল—এর সঞ্চালনায় অনুষ্ঠিত এ পূর্নমিলনীতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাটা পাথ লিমিটেডের টেকনিক্যাল ম্যানেজার ও ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি বিভাগ সাবেক শিক্ষার্থী এহসানুল হক, দিনাজপুর গোর-এ শহীদ ঈদগাহ ময়দানের প্রধান ইমাম মাহফুজুর রহমান, উথরাইল সিদ্দিকীয়া কামিল মাদরাসার প্রভাষক আরমানুল ইসলাম, ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির কর্মকর্তা রায়হান কবির এবং বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হারুন অর রশীদ।

সাবেক শিক্ষার্থীরা বলেন, এ পুনর্মিলনী অব্যাহত থাকুক, ছোট পরিসরে এ আয়োজন সামনে যেনো আরও বড় পরিসরে হয় আমরা সকলেই চেষ্টা করবো। আজকেই এ সুন্দর  আয়োজনে সকলের সাথে একত্রিত হতে পেরে আনন্দিত অনেক। এ আয়োজন গুলো সকলের মাঝে সৌহার্দপূর্ণ সম্পর্ক তৈরিতে বেশ ভূমিকা পালন করে।

সংগঠনটির সভাপতি শামীম আহমেদ শুভ বলেন, আমাদের মূল লক্ষ্য ছিলো ইসলামী বিশ্ববিদ্যালয়ের দিনাজপুর জেলার সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি, পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং একটি শক্তিশালী নেটওয়ার্ক গড়ে তোলা। এ আয়োজন আমাদের একতা ও ভবিষ্যতের সমন্বিত কর্মপ্রচেষ্টার ভিতকে মজবুত করবে বলে আমি আশাবাদী। অনুষ্ঠান সফল করার জন্য সংশ্লিষ্ট সকলের আন্তরিক প্রচেষ্টা, সময় ও সহযোগিতার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

গুম ঠেকাতে আইন, তদন্তের স্বাধীনতা নিয়ে প্রশ্ন
নেপালে বন্যায় প্রাণহানি বেড়ে ৭৩৪, নিখোঁজ ২,৪৯৮
হাসনাতের বেলায় হুজুররা চেতেছে, বিএনপির বেলায় চুপ: মাদানী
মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপদের জেলাভিত্তিক দায়িত্ব বণ্টন চ্যালেঞ্জ, হাইকোর্টে রিট
মেসির ‘হালি’তে মন্ট্রিয়ল ধ্বংস, ৭-১ গোলে মায়ামির তাণ্ডব
বিলাওয়ালের বিয়ের গুঞ্জন, পাত্রী ইউরোপের!
নেপাল-চীনে বন্যায় মৃত প্রায় ৭০০, নিখোঁজ ৩ হাজার
আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস আজ, হদিস নেই আড়াই শ মানুষের
গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার শুরু হয়েছে: প্রধানমন্ত্রী
সংসদমুখী পদযাত্রায় ১১ দলীয় ঐক্যের আহ্বান
মিরাজ নিখোঁজে ‘গুমের কাহিনী’ সাজানোর চেষ্টা হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী
রংপুরে চার খুন হত্যায় সিদ্ধার্থের বাবা-ভাই ডিবি হেফাজতে
আ.লীগ ফেরার বাতাস শুধু ভারত-সোশ্যাল মিডিয়ায়: সারজিস
ঝুলন্ত সেতু পানিতে তলিয়ে চলাচল বন্ধ রাঙামাটিতে
পাকিস্তানে তুর্কি সামরিক বিমানের আনাগোনা, উদ্বিগ্ন ভারত
২৪ ঘণ্টায় বন্যার শঙ্কায় দুই জেলা
নেদারল্যান্ডসকে হারিয়ে তৃতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা
গুমের প্রতিটি ঘটনায় স্বাধীন তদন্ত ও বিচার চান নাহিদ
কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট খুলে পানি নিষ্কাশন
আইফোন ১৮ প্রো সিরিজ আসছে সেপ্টেম্বরে, থাকছে যেসব ফিচার