Sobar Desh | সবার দেশ চুয়াডাঙ্গা প্রতিনিধি

প্রকাশিত: ০০:৪৩, ১৪ জুন ২০২৫

সাবেক হুইপ সোলায়মান হক আর নেই

সাবেক হুইপ সোলায়মান হক আর নেই
ছবি: সংগৃহীত

চুয়াডাঙ্গা জেলা নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতি, সাবেক হুইপ এবং বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ওরফে ছেলুন (৮০) আর নেই। রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার (১৩ জুন) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার ভাগনে এবং জেলা আওয়ামী লীগের সাবেক কোষাধ্যক্ষ আলী রেজা সজল।

সোলায়মান হক ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে চুয়াডাঙ্গা-১ (আলমডাঙ্গা ও সদর উপজেলার আংশিক এলাকা) আসন থেকে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর ২০১৪ সালের দশম সংসদ নির্বাচনে পুনরায় নির্বাচিত হয়ে জাতীয় সংসদের হুইপের দায়িত্ব পালন করেন। তিনি একাদশ (২০১৮) ও দ্বাদশ (২০২৪) সংসদ নির্বাচনেও একই আসন থেকে নির্বাচিত হন।

বর্তমান রাজনৈতিক সংকটের মধ্যে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে স্ত্রী ও বিশ্ববিদ্যালয় পড়ুয়া মেয়েকে নিয়ে আত্মগোপনে ছিলেন প্রবীণ এ রাজনীতিক।

স্বজনদের পক্ষ থেকে তার মৃত্যুর খবর জানানো হলেও কোথায় ও কখন তাকে দাফন করা হবে, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা