Sobar Desh | সবার দেশ গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত: ২০:৪৯, ২০ জুন ২০২৫

বিএনপির পথসভায় ‘মুজিবীয়’ শুভেচ্ছা, ছাত্রদল নেতার

বিএনপির পথসভায় ‘মুজিবীয়’ শুভেচ্ছা, ছাত্রদল নেতার
ছবি: সংগৃহীত

গাজীপুরের শ্রীপুর উপজেলায় বিএনপির একটি পথসভায় নেতাকর্মীদের উদ্দেশে 'মুজিবীয়' শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বিতর্কে জড়িয়েছেন ছাত্রদলের এক নেতা। 

শুক্রবার (২০ জুন) মাত্র সাত সেকেন্ডের একটি ভিডিও সেশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোতে আলোচনা শুরু হয়েছে।

ভিডিওতে দেখা যায়, বক্তব্য রাখার একপর্যায়ে প্রহলাদপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি নাহিদ হাসান বলেন, প্রহলাদপুর ইউনিয়ন ছাত্রদলের পক্ষ থেকে আপনাদের সবাইকে মুজিবীয় শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। এর পরপরই পাশে থাকা বিএনপির এক কেন্দ্রীয় নেতা তার হাত থেকে মাইক্রোফোন কেড়ে নেন।

বিএনপি সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, ঘটনাটি বর্তমান সময়ের নয়। চার থেকে পাঁচ মাস আগে প্রহলাদপুর এলাকায় বিএনপির একটি পথসভায় নাহিদ ভুলবশত এ মন্তব্য করেছিলেন। তবে সেটি ভিডিও আকারে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ায় নতুন করে আলোচনা তৈরি হয়েছে।

এ বিষয়ে নাহিদ হাসানের বক্তব্য জানার চেষ্টা করা হলেও তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

তবে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জিয়াউল করিম রিফাত মোড়ল বলেন, নাহিদ দীর্ঘদিন ধরে ছাত্রদল করে আসছেন। কী কারণে এমন বক্তব্য দিয়েছেন, তা আমরা খতিয়ে দেখছি। আজ সকালে এ নিয়ে আলোচনা হয়েছে। দলীয় সিদ্ধান্ত অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

বিএনপির নেতাকর্মীদের মধ্যে অনেকেই মনে করছেন, ঘটনাটি ‘ভুলক্রমে উচ্চারিত’ হলেও ভিডিওর সময় নির্বাচনকেন্দ্রিক তৎপরতা এবং দলীয় অবস্থানের কারণে এটি বিব্রতকর পরিস্থিতি তৈরি করেছে।

দলের নীতিনির্ধারকদের কেউ কেউ বিষয়টি ‘সরল ভুল’ হিসেবে দেখলেও, কেউ কেউ এ নিয়ে কঠোর সাংগঠনিক সিদ্ধান্ত নেয়ার পক্ষে। তবে আনুষ্ঠানিকভাবে বিএনপির কেন্দ্র থেকে এখনও এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া আসেনি।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ধূমপান করতে হাত কাঁপছিলো, লজ্জা লাগছিলো: বিদ্যা
এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার
অসুস্থতার কারণে ক্যাম্পাস ছেড়েছি,সুস্থ হয়েই ফিরবো: চুয়েট ভিসি
বাংলাদেশের তরুণরা আমাদের পথ দেখিয়েছে: নেহা বোরা
টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে: ফায়ার সার্ভিস
টঙ্গীর আগুন নিয়ন্ত্রণে ২১ ইউনিটের সঙ্গে সেনাবাহিনী-বিজিবি
১৬ ইউনিটেও নিয়ন্ত্রণে আসেনি ওষুধ কারখানার আগুন
টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট
ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ