Sobar Desh | সবার দেশ যশোর প্রতিনিধি

প্রকাশিত: ০২:৩৬, ২ মার্চ ২০২৫

ট্রাফিক পুলিশের নাক ফাটালো ছাত্রদল নেতা

ট্রাফিক পুলিশের নাক ফাটালো ছাত্রদল নেতা
ছবি: সংগৃহীত

‘তোর টিআই (ট্রাফিক ইনস্পেক্টর) আমাকে গাড়ি সরাইতে বলতে পারে না, আর তুই গাড়ি সরাইতে বলিস’ বলেই দায়িত্বরত ট্রাফিক পুলিশ সদস্যকে ঘুষি মেরে নাক ফাটিয়ে দেয়ার অভিযোগ উঠেছে যশোরের এক ছাত্রদল নেতার বিরুদ্ধে। 

এ ঘটনায় অভিযুক্ত শাওন ইসলাম সবুজ নামে ওই ছাত্রদল নেতাকে শনিবার (১ মার্চ) রাতে আটক করেছে পুলিশ। তিনি যশোর সরকারি সিটি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক ও শহরের ঘোপ সেন্ট্রাল রোড এলাকার মো. শাহিনের ছেলে।

যশোর ট্রাফিক পুলিশের কনস্টেবল কে এম শরিফুল ইসলাম অভিযোগ করে বলেন, শনিবার সন্ধ্যায় তিনি শহরের জেল রোডে ল্যাব এইড হসপিটালের সামনে ডিউটি করছিলেন। এ সময় শাওন নামে এক যুবক সড়কের বাম পাশে মোটরসাইকেলটি রাখেন। এতে যানজটের সৃষ্টি হয়। তাই ওই যুবককে মোটরসাইকেলটি সরানোর জন্য বলি। তখন তিনি ক্ষিপ্ত হয়ে আমাকে বলেন, তোর টিআই আমাকে গাড়ি সরাইতে বলতে পারে না, আর তুই সরাইতে বলিস। তোর এতো সাহস হয় কিভাবে? এরপর আবারও তাকে গাড়ি সরাতে বললে ক্ষিপ্ত হয়ে আমাকে মারধর করতে থাকেন। পরে পথচারী ও সহকর্মীরা উদ্ধার করে আমাকে হাসপাতালে নিয়ে আসে।

যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত ওসি কাজী বাবুল হোসেন জানান, পুলিশ সদস্যকে আহত করায় শাওন নামে একজনকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে সরকারি কাজে বাধা ও মারপিটের অভিযোগে মামলা করা হয়েছে। তার কাছে নিজের ছবি সম্বলিত ন্যাশনাল প্রেস সোসাইটি (এনপিসি) নামে একটি ভুঁইফোর সংগঠনের পরিচয়পত্র পাওয়া গেছে।  

জেলা ছাত্রদলের সভাপতি রাজিদুর রহমান সাগর বলেন, সিটি কলেজ ছাত্রদলের সেক্রেটারি শাওন ইসলাম সবুজের সঙ্গে ট্রাফিক পুলিশের বাকবিতণ্ডা হয়েছে শুনেছি। এ ঘটনায় আমরা বিব্রত। এ ব্যাপারে খোঁজখবর নিয়ে সংগঠনের শৃঙ্খলা পরিপন্থি কাজ করে থাকলে ব্যবস্থা গ্রহণ করা হবে।

সবার দেশ/কেএম

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা
বিতর্ককে পেছনে ফেলে ‘লক আপ ২’-এর চ্যাম্পিয়ন শ্রেয়া কালরা
পতনের আগেই স্বজনদের নিরাপদে সরিয়ে নেন হাসিনা
জুলাই স্মৃতি জাদুঘর উন্মুক্ত; অনলাইনে টিকিট কাটবেন যেভাবে
বাবরের নেতৃত্বে দাপুটে জয় পাকিস্তানের, সিরিজ শেষ সমতায়
পথ হারালে জুলাই জাদুঘরে এসে আবার পথ খুঁজে নেবো: ড. ইউনূস
জুলাই গণঅভ্যুত্থানের তথ্যচিত্রে ‘ত্রুটি’ নিয়ে দুঃখ প্রকাশ
জকসুর স্বাস্থ্য সম্পাদকের ওপর ছাত্রদলের হামলা
হাসিনার বক্তব্য ১০ মিনিটও শুনলেন না ৪৪ হাজার দর্শক
সাবেক এমপি আখতারুজ্জামান গ্রেফতার
গণভোটের রায় বাস্তবায়নে প্রয়োজনে জীবন দেবোব: জামায়াত আমির
খুনি হাসিনাকে বক্তব্যের সুযোগ দেয়া বাংলাদেশের সার্বভৌমত্বের অবমাননা
সাকিবের মাগুরার বাড়িতে হামলা, ভাঙচুর
গণঅভ্যুত্থানের কৃতিত্ব জনগণকেই ফিরিয়ে দিতে হবে: নাহিদ
আবু সাঈদের ছবি ছাড়া কোনও প্রামাণ্যচিত্র নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
জুলাই ডকুমেন্টারিতে বিকৃতি, ক্ষমা চেয়ে সংশোধনের ঘোষণা মন্ত্রীর
বাংলাদেশ দূতাবাস ফ্রান্সের উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত
জুলাইযোদ্ধাকে মারধর করে বের করে দিলো বিএনপি