Sobar Desh | সবার দেশ মোঃ মাফিজুল ইসলাম, জয়পুরহাট প্রতিনিধি

প্রকাশিত: ০০:০৮, ১৬ এপ্রিল ২০২৫

আপডেট: ০০:০৯, ১৬ এপ্রিল ২০২৫

ছাত্রদল নেতাকে গুলি করে হত্যাচেষ্টা 

ছাত্রদল নেতাকে গুলি করে হত্যাচেষ্টা 
ছবি: সবার দেশ

জয়পুরহাট জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ও মেয়রপ্রার্থী শামীম হোসেন মন্ডলকে বিদেশি পিস্তল দিয়ে কয়েক রাউন্ড গুলিবর্ষন করে হত্যার চেষ্টা করা হয়। 

সোমবার (১৪ই এপ্রিল) পহেলা বৈশাখ, দিনব্যাপী বিভিন্ন জায়গায় বৈশাখী অনুষ্ঠান শেষে, শামীম হোসেন মন্ডলসহ রাজনৈতিক সহকর্মীদের নিয়ে পৌর সুপার মার্কেটের গ্যারেজের সামনে কাপড়ের দোকানের সামনে বসে রাত ৯টা ৩০মিঃ ব্যবসায়িক আলোচনা করছিলেন। এ সময় দুইটি মোটরসাইকেল যোগে ৬ জন সন্ত্রাসী 
শামীম হোসেনকে হত্যার উদ্দেশ্যে করে গুলি ছুড়ে। তবে কোন গুলি শামীমের গায়ে লাগেনি বলে জানান প্রত্যক্ষদর্শী পাঁচবিবি পৌর যুবদলের সাবেক সহ-সভাপতি হারুনুর রশিদ সজল।

সজল বলেন, হঠাৎ করেই দুইটি মোটরসাইকেল যোগে ৬ জন সন্ত্রাসী ঘটনাস্থলে পৌঁছান। ওর মধ্যে একজন শামীমকে আঙ্গুল উঠিয়ে দেখিয়ে দেন ওই যে শামীম। ওই সময় ভাড়াটিয়া কিলার শামীমকে উদ্দেশ্য করে গুলি ছুড়ে, তবে আল্লাহর রহমতে শামীম বেঁচে যান।

ওখানে উপস্থিত সকলের আত্মচিৎকারে এবং যুবদল নেতা হারুনুর রশিদ সজল সন্ত্রাসীদের ধাওয়া করেন। 
ওই সময় একটি মোটরসাইকেল রাস্তায় পড়ে যায়। পাঁচজন সন্ত্রাসী পালিয়ে গেলেও একজন পালাতে পারেনি। প্রড় যাওয়া একজন বিদেশি পিস্তল ৫ রাউন্ড গুলি ও মোটরসাইকেল সহ জনসাধারণের হাতে আটক হন। আটকৃত সন্ত্রাসীকে রাতেই পুলিশে সোপর্দ করা হয়। 

ঘটনার খবর পেয়ে রাতেই জয়পুরহাট জেলার সুযোগ্য পুলিশ সুপার আব্দুল ওহাবের নির্দেশনায় ঘটনাস্থলে ছুটে আসেন জয়পুরহাটে জেলার ডিবির প্রধান ও পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ মইনুল হোসেনসহ পুলিশের উদ্ধতন কর্মকর্তাগণ। আটককৃতকে জিজ্ঞাসাবাদ করে জানা যায় সে ফরিদপুর জেলার সদরপুর উপজেলার বিষ্ণুপুর গ্রামের শাহাদত মোল্লার ছেলে রুবেল হোসেন (৩০)। 

এ বিষয়ে পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ মইনুল হোসেন সাংবাদিকদের জানান, ১জন আসামিকে বিদেশি পিস্তল ৫রাউন্ড গুলি ও ১টি মোটরসাইকেল সহ আটক করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। যে বা যারাই হত্যার চেষ্টায় জড়িত থাকুক না কেনো তাদেরকে আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করা হবে।

সবার দেশ/এমকেজে

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা
বিতর্ককে পেছনে ফেলে ‘লক আপ ২’-এর চ্যাম্পিয়ন শ্রেয়া কালরা
পতনের আগেই স্বজনদের নিরাপদে সরিয়ে নেন হাসিনা
জুলাই স্মৃতি জাদুঘর উন্মুক্ত; অনলাইনে টিকিট কাটবেন যেভাবে
বাবরের নেতৃত্বে দাপুটে জয় পাকিস্তানের, সিরিজ শেষ সমতায়
পথ হারালে জুলাই জাদুঘরে এসে আবার পথ খুঁজে নেবো: ড. ইউনূস
জুলাই গণঅভ্যুত্থানের তথ্যচিত্রে ‘ত্রুটি’ নিয়ে দুঃখ প্রকাশ
জকসুর স্বাস্থ্য সম্পাদকের ওপর ছাত্রদলের হামলা
হাসিনার বক্তব্য ১০ মিনিটও শুনলেন না ৪৪ হাজার দর্শক
সাবেক এমপি আখতারুজ্জামান গ্রেফতার
গণভোটের রায় বাস্তবায়নে প্রয়োজনে জীবন দেবোব: জামায়াত আমির
খুনি হাসিনাকে বক্তব্যের সুযোগ দেয়া বাংলাদেশের সার্বভৌমত্বের অবমাননা
সাকিবের মাগুরার বাড়িতে হামলা, ভাঙচুর
গণঅভ্যুত্থানের কৃতিত্ব জনগণকেই ফিরিয়ে দিতে হবে: নাহিদ
আবু সাঈদের ছবি ছাড়া কোনও প্রামাণ্যচিত্র নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
জুলাই ডকুমেন্টারিতে বিকৃতি, ক্ষমা চেয়ে সংশোধনের ঘোষণা মন্ত্রীর
বাংলাদেশ দূতাবাস ফ্রান্সের উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত
জুলাইযোদ্ধাকে মারধর করে বের করে দিলো বিএনপি