Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৬:৩০, ২৮ জুন ২০২৫

আবাসিক হোটেল থেকে আওয়ামী লীগ নেতা গ্রেফতার

আবাসিক হোটেল থেকে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
ছবি: সংগৃহীত

রাজশাহীতে জামিনে থাকা আওয়ামী লীগের এক নেতাকে আবাসিক হোটেল থেকে বের করে পুলিশের হাতে তুলে দিয়েছেন বিএনপির নেতাকর্মীরা। শুক্রবার (১৭ জুন) রাতে নগরীর সাহেববাজার বড় মসজিদসংলগ্ন একটি আবাসিক হোটেল থেকে তাকে বের করে এনে পুলিশে সোপর্দ করা হয়।

পুলিশে দেওয়া ঐ আওয়ামী লীগ নেতার নাম মাইনুল ইসলাম স্বপন (৫৫)। তিনি তানোর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও কলমা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান। ছাত্র-জনতার ওপর হামলার অভিযোগে দায়ের হওয়া তানোর থানার একটি মামলার এজাহারভুক্ত আসামি তিনি। এ মামলায় তিনি জামিনে ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, মাইনুল ইসলাম স্বপন ওই হোটেলে লুকিয়ে রয়েছেন এমন খবর পেয়ে সেখানে পৌঁছান বিএনপির স্থানীয় নেতাকর্মীরা। পরে তাকে বের করে এনে জিজ্ঞাসাবাদ করা হয়। সে সময় মাইনুল জানান, তার বিরুদ্ধে তানোর থানায় মামলা থাকলেও তিনি জামিনে আছেন এবং শহরের কোনো থানায় তার নামে মামলা নেই। তবে বিএনপির নেতাকর্মীরা তাকে ধরে এনে বোয়ালিয়া থানায় সোপর্দ করেন।

বোয়ালিয়া থানার ওসি মোস্তাক আহম্মেদ জানান, মাইনুল ইসলামের নামে আমাদের থানায় কোনো মামলা ছিল না। তবে তাকে সোপর্দ করার পর ছাত্র-আন্দোলনে হামলার একটি মামলায় অজ্ঞাত আসামি হিসেবে তাকে গ্রেফতার দেখানো হয়েছে। তাকে আদালতে পাঠানো হবে।

সবার দেশ/এফএস 
 

শীর্ষ সংবাদ:

পূজার ছুটিতেও চালু থাকবে পোশাক কারখানা
ককরোচ পার্টির পক্ষে রায় দিলো দিল্লি হাইকোর্ট
হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি
সাজেক পর্যটকদের জন্য উম্মুক্ত, অবরোধ স্থগিত
হাইতিতে জাতিসংঘ মিশনে সেনাবাহিনীর ৫০ সদস্য
ক্ষমা চেয়েও রেহাই নেই, ইনফান্তিনোর নেতৃত্ব নিয়ে প্রশ্ন
ফ্যামিলি কার্ড পাবেন না ৮ শ্রেণির পরিবার
ডেঙ্গুতে এক দিনে ১০ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৩
স্কুলে মারামারি: স্বামী-স্ত্রী দুই শিক্ষককে বদলির সুপারিশ
ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদে ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৪
নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা
‘যৌনাঙ্গে বুট দিয়ে মেরেছে’- দিল্লিতে বিক্ষোভকারীদের অভিযোগ
বিক্ষোভে অংশ নেয়ায় ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ