Sobar Desh | সবার দেশ চট্টগ্রাম প্রতিনিধি

প্রকাশিত: ১৩:১৪, ৩ মার্চ ২০২৫

পুলিশ দেখে ভয়ে আওয়ামী লীগ নেতার মৃত্যু

পুলিশ দেখে ভয়ে আওয়ামী লীগ নেতার মৃত্যু
ছবি: সংগৃহীত

পুলিশ দেখে হার্ট অ্যাটাকে লাল মিয়া (৬০) নামের এক আওয়ামী লীগ নেতার মৃত্যু হয়েছে। রোববার (২ মার্চ) বিকেলে চট্টগ্রাম নগরের খুলশী থানার কুসুমবাগ আবাসিকের ডেবার পাড় এলাকায় এ ঘটনা ঘটে।

লাল মিয়া ওই এলাকার রাজীব ভবনের নিচতলায় মুদির দোকান করতেন। একই ভবনে তিনি থাকতেনও। লাল মিয়া ডেবারপাড় ইউনিট আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ছিলেন।

পুলিশ জানিয়েছে, পরোয়ানাভুক্ত এক আসামির বিষয়ে খবরাখবর নিতে রোববার বিকেলে তারা ওই এলাকায় গিয়েছিলো। পরে তাদের সঙ্গে লাল মিয়ার কথা হয়। কথোপকথনের একপর্যায়ে লাল মিয়া মাটিতে পড়ে যান।

তবে ভুক্তভোগীর নিকটাত্মীয় মো. শরীফ বলেন, পুলিশ এসে জোর করে ফুফার সঙ্গে কথা বলেছে। এ সময় ভয়ে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে তাকে উদ্ধার করে নিকটস্থ একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। হার্ট অ্যাটাকে তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।

এদিকে লালখান বাজার ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দিদারুল আলম মাসুম সোশ্যাল মিডিয়া ফেসবুকে ব্যক্তিগত আইডিতে লিখেছেন, আফাং ভাই নিজ দোকানে দোকানদারি করছিলেন। পুলিশ এসে বলল মালপত্র গুছিয়ে নিন, থানায় যেতে হবে। সাথে সাথে ৬৫/৬৭ বছর বয়স্ক নিরপরাধ মানুষটি হার্ট অ্যাটাক করে মাটিতে লুটিয়ে পড়ে শেষ নিশ্বাস ত্যাগ করেন। প্রথম রোজা, আর রোজা মুখেই বিদায় নিলেন আমাদের সবার প্রিয় সর্বদা হাস্যোজ্জ্বল আফাং ভাই।

খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বলেন, ভুক্তভোগী লাল মিয়ার বিরুদ্ধে মামলা ছিলো না। অন্য এক পরোয়ানাভুক্ত আসামির বিষয়ে তথ্য নিতে তার সঙ্গে কথা বলে পুলিশ। কথোপকথনের একপর্যায়ে ভুক্তভোগী মাথা ঘুরে পড়ে যান। স্থানীয়ভাবে তিনি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। তাই হয়ত ভয় পেয়ে অসুস্থ হয়ে পড়েছেন।

সবার দেশ/এনএন

শীর্ষ সংবাদ:

নরসিংদীতে শিশুর পা মুচড়ে দেয়া সে চাচি গ্রেফতার
‘পানি লাগবে পানি’ বলতে বলতেই নিভে যায় মুগ্ধর জীবন
উজানের ঢল ও টানা বৃষ্টিতে উত্তরের ৫ জেলায় বন্যার শঙ্কা
মেসিকে নিয়ে আবেগঘন বার্তা শাকিরার
যুবদল নেতার প্রতিষ্ঠানে ছাত্রদল নেতাদের হামলা
টকশোতে অনেকে হাসিনাকে প্রাসঙ্গিক করার চেষ্টা করছেন: রিজভী
মেক্সিকোতে ৭.৪ মাত্রার ভূমিকম্প, উপকূলে সুনামি সতর্কতা
কাশিমপুর মহিলা কারাগার থেকে বন্দি পলায়ন
কুমিল্লা সাংবাদিক ফোরাম, ঢাকার নেতৃত্বে সাঈদ-জসিম
যুদ্ধ চাই না, তবে প্রস্তুত আছি: ইরানের স্পিকার
গণভোট ও জুলাই সনদ প্রসঙ্গ টানতেই ক্ষুব্ধ বিএনপি নেতা
চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত
ইংল্যান্ডকে হারিয়েই ফের ফিফা র‌্যাংকিংয়ের শীর্ষে আর্জেন্টিনা
হাসিনার আত্মসমর্পণের সুযোগ নেই, ফিরলেই গ্রেফতার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
গণভোটের চার প্রশ্ন না বুঝলে ৩১ দফা বুঝলো কীভাবে-প্রশ্ন জামায়াত আমিরের
নৌবাহিনীর নতুন প্রধান রিয়ার অ্যাডমিরাল মিসবাহ উল আজীম
রাবিতে ‘ছাত্রলীগমুক্ত দিবস’ উপলক্ষে প্রতীকী ‘দে ধাওয়া’ কর্মসূচি
ছাত্রলীগ-আওয়ামী লীগের প্রশ্নে কোনও ছাড় নয়-আবু সাঈদের কবরের পাশে ছাত্রদলের প্রতিজ্ঞা