Sobar Desh | সবার দেশ বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি

প্রকাশিত: ১৬:২৪, ২ জুলাই ২০২৫

বাগাতিপাড়ায় সাপের কামড়ে বৃদ্ধার মৃত্যু

বাগাতিপাড়ায় সাপের কামড়ে বৃদ্ধার মৃত্যু
প্রতীকি ছবি

নাটোরের বাগাতিপাড়ায় বিষাক্ত সাপের কামড়ে খরপি বেওয়া (৬৪) নামের এক বৃদ্ধা মারা গেছেন। মঙ্গলবার (১ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার পাঁকা ইউনিয়নের সালাইনগর দক্ষিণ পাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত খরপি বেওয়া ওই গ্রামের মৃত নাদের আলীর স্ত্রী।

স্থানীয়রা জানান, রাতের খাবার শেষে খরপি বেওয়া ঘরের এক কোণায় রাখা পানের বাটির কাছে পান খেতে বসেন। এ সময় আগে থেকেই লুকিয়ে থাকা একটি বিষাক্ত সাপ তাকে কামড় দেয়। কিছুক্ষণ পর অসুস্থ হয়ে পড়লে পরিবারের লোকজন দ্রুত তাকে বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. সাবিনা ইয়াসমিন জানান, হাসপাতালে আনার আগেই বৃদ্ধার মৃত্যু হয়েছিল। তার শরীরে বিষাক্ত সাপের কামড়ের চিহ্ন স্পষ্ট ছিলো।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস
জুলাই জাদুঘরের সামনে ককটেল বিস্ফোরণ, আহত ১
দল হিসেবে আ.লীগের বিচারে তদন্ত চলছে: প্রসিকিউটর তামিম
কমিটি নিয়ে বিরোধ, জামায়াতের দু’গ্রুপের সংঘর্ষ
রিয়াদে ক্ষেপণাস্ত্র হামলা, ধ্বংসাবশেষে আহত ১
পশু জবাইয়ের নিষেধাজ্ঞা নিয়ে জকসুর বিক্ষোভ
ধূমপান করতে হাত কাঁপছিলো, লজ্জা লাগছিলো: বিদ্যা
এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার
অসুস্থতার কারণে ক্যাম্পাস ছেড়েছি,সুস্থ হয়েই ফিরবো: চুয়েট ভিসি
বাংলাদেশের তরুণরা আমাদের পথ দেখিয়েছে: নেহা বোরা
টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে: ফায়ার সার্ভিস
টঙ্গীর আগুন নিয়ন্ত্রণে ২১ ইউনিটের সঙ্গে সেনাবাহিনী-বিজিবি
১৬ ইউনিটেও নিয়ন্ত্রণে আসেনি ওষুধ কারখানার আগুন
টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট
ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব