Sobar Desh | সবার দেশ কক্সবাজার প্রতিনিধি

প্রকাশিত: ০০:২৯, ২১ জুলাই ২০২৫

বিক্ষোভে অংশ নিয়ে হৃদরোগে বিএনপি নেতার মৃত্যু

বিক্ষোভে অংশ নিয়ে হৃদরোগে বিএনপি নেতার মৃত্যু
ছবি: সংগৃহীত

কক্সবাজারে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে আয়োজিত বিএনপির বিক্ষোভ মিছিলে অংশ নিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন কক্সবাজার সদর উপজেলা বিএনপির সদস্য সচিব ও বর্ষীয়ান রাজনীতিক সৈয়দ নূর (৬৫)।

রোববার (২০ জুলাই) বিকেলে জেলা বিএনপির আয়োজিত গণমিছিল ও পথসভায় অংশ নিতে গিয়ে তিনি মৃত্যুবরণ করেন। কর্মসূচির শুরুতে তিনি বক্তব্য দেন এবং দলীয় ঐক্যের আহ্বান জানান। বক্তব্য শেষে মিছিলে ব্যানার হাতে সম্মুখ সারিতে অবস্থান নেন সৈয়দ নূর।

কিন্তু কিছুক্ষণের মধ্যেই হঠাৎ বুকে ব্যথা অনুভব করে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। তাৎক্ষণিকভাবে সহকর্মীরা তাকে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

চিকিৎসকদের প্রাথমিক ধারণা, হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে (হার্ট অ্যাটাক) তার মৃত্যু হয়েছে। এ খবরে হাসপাতালে উপস্থিত বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে আসে।

বিএনপির মৎস্যজীবী বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য লুৎফর রহমান কাজল বলেন, সৈয়দ নূর ছিলেন আমাদের অভিভাবক, প্রেরণার উৎস। রাজপথেই তার মৃত্যু হলো—এটা কোনো দিন ভুলবো না।

তিনি আরও জানান, সৈয়দ নূর দীর্ঘ চার দশকেরও বেশি সময় ধরে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। তিনি ছিলেন ত্যাগী, আদর্শবান ও নম্র রাজনৈতিক কর্মী। কখনোই দলীয় পদ-পদবি বা সুবিধার পেছনে ছোটেননি, বরং ছিলেন কর্মীদের সাহস ও ভরসার জায়গা।

সৈয়দ নূরের মরদেহ বর্তমানে কক্সবাজার সদর উপজেলার পিএমখালী ইউনিয়নের দরগাহপাড়ায় তার গ্রামের বাড়িতে নেয়া হয়েছে। পারিবারিক সূত্র জানিয়েছে, সেখানেই জানাজা শেষে দাফন সম্পন্ন হবে।

বিএনপির নেতারা তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বলেন, সৈয়দ নূর ছিলেন আমাদের আন্দোলনের জীবন্ত ইতিহাস। সংগ্রামের পথেই তার শেষ বিদায় হলো।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

মে মাসে মব সহিংসতায় সর্বোচ্চ ৩২ মৃত্যু: এমএসএফ
প্রাণনাশের শঙ্কায় ঈদে বাড়ি যাননি এনসিপি নেত্রী বর্ষা
জাতিসংঘের সর্বোচ্চ সম্মানে ভূষিত হচ্ছেন ৬ বাংলাদেশি শান্তিরক্ষী
জ্বালানি তেলের নতুন দাম, লিটারপ্রতি বাড়লো ৫ টাকা
জিয়াউর রহমান ও বাংলাদেশ একে অপরের পরিপূরক: মির্জা ফখরুল
দুঃসংবাদ পিছু ছাড়ছেনা জ্যাকলিনের!
সামনে চ্যালেঞ্জিং সময়, দায়িত্বশীল না হলে দেশের ক্ষতি হবে: প্রধানমন্ত্রী
পিএসজির শিরোপা উদযাপন ঘিরে ফ্রান্সজুড়ে তাণ্ডব
জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
দিল্লিতে পাঁচতলা ভবন ধস, ধ্বংসস্তূপের নিচে শতাধিক শিক্ষার্থী
ইরানে হামলা করা উচিত হয়নি: ট্রাম্প
স্তন ক্যান্সারের লাখো রোগীর কেমোথেরাপি এড়ানোর পথ খুলছে
পিএসজির জয়ে উৎসবের নগরী প্যারিস
হরমুজে কঠোর নিয়ন্ত্রণে ইরান, নিয়ম ভাঙলে ‘ভয়াবহ পরিণতি’র হুঁশিয়ারি
পারমাণবিক কর্মসূচি থেকে সরবে না উত্তর কোরিয়া
আর্সেনালকে হারিয়ে টানা ইউরোপসেরা পিএসজি
‘ককরোচ জনতা পার্টি’র ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন প্রতিষ্ঠাতা