Sobar Desh | সবার দেশ খাগড়াছড়ি প্রতিনিধি

প্রকাশিত: ০১:১৯, ২৮ সেপ্টেম্বর ২০২৫

খাগড়াছড়িতে সহিংসতা, ১৪৪ ধারা জারি – সাজেকে আটকা পর্যটকরা

খাগড়াছড়িতে সহিংসতা, ১৪৪ ধারা জারি – সাজেকে আটকা পর্যটকরা

খাগড়াছড়িতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির জেরে পৌরসভা ও সদর উপজেলা এলাকায় অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুর ২টা থেকে এ আদেশ কার্যকর হয় বলে জানিয়েছেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার।

স্কুলছাত্রী ধর্ষণের ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার আধাবেলা ও শনিবার সকাল-সন্ধ্যা ‘জুম্ম ছাত্র জনতা’র ব্যানারে ডাকা অবরোধ কর্মসূচি ঘিরে জেলার বিভিন্ন স্থানে সহিংসতার ঘটনা ঘটে। এই পরিস্থিতিতে উদ্ভূত সহিংসতা নিয়ন্ত্রণে আনতেই প্রশাসন ১৪৪ ধারা জারির সিদ্ধান্ত নেয়।

অবরোধ চলাকালে সড়কে টায়ার জ্বালানো, যানবাহনে হামলা, দোকানপাটে ভাঙচুর ও লুটপাটসহ কয়েকটি এলাকায় দফায় দফায় দাওয়াপাল্টা দাওয়ার ঘটনা ঘটে। এতে অনেক পথচারী আহত হন। এর মধ্যে দু’জনের অবস্থা গুরুতর বলে জানা গেছে। হামলার শিকার হয়েছে একটি মসজিদ, টমটম ও সিএনজিচালিত যানবাহনও।

প্রশাসনের পক্ষ থেকে শান্ত থাকার আহ্বান জানানো হলেও বিক্ষোভকারীরা পিছু হটেনি। আইনশৃঙ্খলা বাহিনী বাড়তি সতর্কতায় পৌর শহরের বিভিন্ন এলাকায় অবস্থান নিয়েছে। সন্ধ্যার পর সাত প্লাটুন বিজিবি মোতায়েন করা হয় এবং মাইকিং করে সাধারণ মানুষকে ঘরে থাকার অনুরোধ জানানো হচ্ছে।

এদিকে, প্রশাসন আশঙ্কা করছে, আন্দোলনে উসকানিমূলকভাবে অংশ নিয়ে কিছু দুষ্কৃতিকারী সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের চেষ্টা করছে। পরিস্থিতি আরও উত্তপ্ত করতে তারা পরিকল্পিতভাবে হামলা ও ভাঙচুর চালাচ্ছে বলে ধারণা সংশ্লিষ্ট মহলের।

এ ঘটনায় সাজেক পর্যটন কেন্দ্রে আটকা পড়েছেন বিপুল সংখ্যক পর্যটক। বন্ধ রয়েছে যাতায়াত ব্যবস্থা। প্রশাসনের পক্ষ থেকে তাদের নিরাপত্তা নিশ্চিত করতে বলা হয়েছে এবং পরিস্থিতি স্বাভাবিক হলে পর্যটকদের ফিরিয়ে আনার ব্যবস্থা করা হবে বলে জানানো হয়েছে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সব ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বলে জানিয়েছে প্রশাসন।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

খামেনি হত্যার প্রতিশোধের লাল পতাকা উড়ালো ইরান
ইসরায়েলি হামলায় কেঁপে উঠলো ইরানি রাষ্ট্রীয় টেলিভিশন ভবন
চরাঞ্চলের অর্থনীতিতে ভরসা প্রাণিসম্পদ খাত, সেবার সংকটে শঙ্কা
রাষ্ট্রপতির অভিশংসনেই সংসদের যাত্রা শুরু হোক: আসিফ
ইরানে হামলার তীব্র নিন্দা জামায়াত আমিরের
রাষ্ট্রপতিকে অভিশংসন করে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের
যুক্তরাষ্ট্রে রাতভর গোলাগুলি, নিহত ৩, আহত ১৪
ভারত থেকে দেশে ফিরলো আওয়ামী এমপির লাশ
যশোরে জেলা জজ পদশূন্য, ভারপ্রাপ্ত জজের ওপর অনাস্থা
খামেনিকে হত্যা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন: পাকিস্তানের প্রধানমন্ত্রী
কোকো ভাইয়ের অবদান তুলে ধরতে পারিনি—অনুশোচনায় তামিম
হরমুজ প্রণালি বন্ধে বিশ্ব তেলবাজার টালমাটাল-দাম লাফিয়ে প্রায় ১০ শতাংশ বৃদ্ধি
জনগণের প্রত্যাশা পূরণে দায়িত্বশীল প্রশাসনের ওপর গুরুত্বারোপ
বীরগঞ্জে ২ মাদক সেবীর কারাদণ্ড
খাগড়াছড়িতে আঞ্চলিক ও জেলা পরিষদ নির্বাচনসহ ৭ দফা দাবিতে স্মারকলিপি
আধিপত্যবাদের নগ্নরূপ: আক্রান্ত ইরান ও সভ্যতার সংকট
ইরানের সাবেক প্রেসিডেন্ট আহমেদিনেজাদ নিহত: রিপোর্ট
ইরানের ক্ষেপণাস্ত্র চুরমার করলো ইসরায়েলের প্রতিরক্ষা, নিহত ৮