Sobar Desh | সবার দেশ চট্টগ্রাম প্রতিনিধি

প্রকাশিত: ০১:৪৭, ৭ সেপ্টেম্বর ২০২৫

আপডেট: ০১:৪৭, ৭ সেপ্টেম্বর ২০২৫

হাটহাজারীতে ১৪৪ ধারা, থমথমে পরিস্থিতি

হাটহাজারীতে ১৪৪ ধারা, থমথমে পরিস্থিতি
প্রতীকি ছবি

চট্টগ্রামের হাটহাজারীতে জশনে জুলুসের গাড়ি ভাঙচুরকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে উপজেলা প্রশাসন ১৪৪ ধারা জারি করেছে।

শনিবার (৬ সেপ্টেম্বর) রাত ১০টা থেকে রোববার বিকেল ৩টা পর্যন্ত এ আদেশ কার্যকর থাকবে। 

হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন স্বাক্ষরিত আদেশে বলা হয়েছে, মীরের হাট থেকে এগারো মাইল সাবস্টেশন পর্যন্ত এবং উপজেলা গেইট থেকে কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট পর্যন্ত রাস্তার দুইপাশসহ সংলগ্ন এলাকায় সকল প্রকার সভা-সমাবেশ, বিক্ষোভ-মিছিল, গণজমায়েত নিষিদ্ধ।

এ ছাড়া উল্লিখিত এলাকায় বিস্ফোরক দ্রব্য, আগ্নেয়াস্ত্র বা দেশীয় অস্ত্র বহন এবং পাঁচ বা ততোধিক লোকের একত্রে চলাফেরাও সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

এদিকে জশনে জুলুসের গাড়ি ভাঙচুরের পর দারুল উলুম মাদ্রাসার শিক্ষার্থীরা চট্টগ্রাম-খাগড়াছড়ি ও চট্টগ্রাম-রাঙ্গামাটি সড়ক অবরোধ করে রেখেছে। এতে ওই দুই সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে। শনিবার রাত ৮টার দিকে এই ঘটনা ঘটে, যা পুরো এলাকায় উত্তেজনা সৃষ্টি করেছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস
জুলাই জাদুঘরের সামনে ককটেল বিস্ফোরণ, আহত ১
দল হিসেবে আ.লীগের বিচারে তদন্ত চলছে: প্রসিকিউটর তামিম
কমিটি নিয়ে বিরোধ, জামায়াতের দু’গ্রুপের সংঘর্ষ
রিয়াদে ক্ষেপণাস্ত্র হামলা, ধ্বংসাবশেষে আহত ১
পশু জবাইয়ের নিষেধাজ্ঞা নিয়ে জকসুর বিক্ষোভ
ধূমপান করতে হাত কাঁপছিলো, লজ্জা লাগছিলো: বিদ্যা
এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার
অসুস্থতার কারণে ক্যাম্পাস ছেড়েছি,সুস্থ হয়েই ফিরবো: চুয়েট ভিসি
বাংলাদেশের তরুণরা আমাদের পথ দেখিয়েছে: নেহা বোরা
টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে: ফায়ার সার্ভিস
টঙ্গীর আগুন নিয়ন্ত্রণে ২১ ইউনিটের সঙ্গে সেনাবাহিনী-বিজিবি
১৬ ইউনিটেও নিয়ন্ত্রণে আসেনি ওষুধ কারখানার আগুন
টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট
ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব