Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ২০:০৩, ২৮ সেপ্টেম্বর ২০২৫

আপডেট: ২০:০৪, ২৮ সেপ্টেম্বর ২০২৫

খাগড়াছড়ি গুইমারায় গুলিতে ৩ নিহত, উত্তপ্ত পরিস্থিতি

খাগড়াছড়ি গুইমারায় গুলিতে ৩ নিহত, উত্তপ্ত পরিস্থিতি
ছবি: সংগৃহীত

খাগড়াছড়ির গুইমারা উপজেলায় এক ধ্রুব অবরোধ ও উত্তেজনার মাঝে গুলিতে তিনজন নিহত হয়েছেন। তবে নিহতদের পরিচয় এখনও নিশ্চিত হয়নি। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত তিনজন।

রোববার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় চট্টগ্রাম রেঞ্জের উপমহাপুলিশ পরিদর্শক (ডিআইজি) আহসান হাবিব পলাশ বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহতদের মরদেহ জেলা হাসপাতালে রাখা হয়েছে, তবে কীভাবে গুলি চালানো হয়েছে তা এখনও স্পষ্ট নয়।

খাগড়াছড়ি জেলা সিভিল সার্জন মো. সাবের বলেন, তিনজন পুরুষের মরদেহ জেলা হাসপাতালের মর্গে রাখা হয়েছে। সোমবার সকালে তাদের ময়নাতদন্ত করা হবে। এছাড়া আহত অবস্থায় চারজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ঘটনা ঘটে এমন সময়ে, গত মঙ্গলবার এক পাহাড়ি কিশোরী দলবদ্ধ ধর্ষণের প্রতিবাদে ‘জুম্ম-ছাত্র জনতা’ ব্যানারে পার্বত্য এলাকায় অবরোধ চলছিল। অবরোধের কারণে খাগড়াছড়ি-চট্টগ্রাম, খাগড়াছড়ি-রাঙামাটি ও খাগড়াছড়ি-সাজেক সড়কে যান চলাচল বন্ধ রয়েছে।

রোববার দুপুরে গুইমারার রামেসু বাজারে আগুন ধরিয়ে দেয়ার ঘটনা ঘটে। এতে বাজারের বেশ কয়েকটি দোকান ও পাশের বসতবাড়ি পুড়ে গেছে। ঘটনাস্থল চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়ক থেকে মাত্র ১০০ গজ দূরে। আগুন লাগার ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দুপুরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে অবরোধকারীদের ধাওয়া-পাল্টা ধাওয়ার এক পর্যায়ে গুলি চালানো হয়। মংসাজাই মারমা ও কংজরী মারমা দাবি করেছেন, শান্তিপূর্ণ অবস্থান নেওয়ার সময় তাদের ওপর গুলি চালানো হয়। এরপর মুখোশধারী ব্যক্তি বাজার ও বাড়িঘরে লুটপাট চালিয়ে আগুন ধরিয়ে দেয়।

খাগড়াছড়ি সদর ও গুইমারা উপজেলায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। মোতায়েন রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। শহরের মোড়ে মোড়ে নিরাপত্তা বাহিনীর উপস্থিতি দেখা যাচ্ছে। অধিকাংশ দোকানপাট বন্ধ, চলাচলরত ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. এনামুল হক চৌধুরী জানিয়েছেন, পাহাড়ি ও বাঙালিদের মধ্যে উত্তেজনা তৈরি হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি এখনও উত্তপ্ত, বিস্তারিত পরে জানানো হবে।

সবার দেশ/এফও 
 

শীর্ষ সংবাদ:

খামেনি হত্যার প্রতিশোধের লাল পতাকা উড়ালো ইরান
ইসরায়েলি হামলায় কেঁপে উঠলো ইরানি রাষ্ট্রীয় টেলিভিশন ভবন
চরাঞ্চলের অর্থনীতিতে ভরসা প্রাণিসম্পদ খাত, সেবার সংকটে শঙ্কা
রাষ্ট্রপতির অভিশংসনেই সংসদের যাত্রা শুরু হোক: আসিফ
ইরানে হামলার তীব্র নিন্দা জামায়াত আমিরের
রাষ্ট্রপতিকে অভিশংসন করে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের
যুক্তরাষ্ট্রে রাতভর গোলাগুলি, নিহত ৩, আহত ১৪
ভারত থেকে দেশে ফিরলো আওয়ামী এমপির লাশ
যশোরে জেলা জজ পদশূন্য, ভারপ্রাপ্ত জজের ওপর অনাস্থা
খামেনিকে হত্যা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন: পাকিস্তানের প্রধানমন্ত্রী
কোকো ভাইয়ের অবদান তুলে ধরতে পারিনি—অনুশোচনায় তামিম
হরমুজ প্রণালি বন্ধে বিশ্ব তেলবাজার টালমাটাল-দাম লাফিয়ে প্রায় ১০ শতাংশ বৃদ্ধি
জনগণের প্রত্যাশা পূরণে দায়িত্বশীল প্রশাসনের ওপর গুরুত্বারোপ
বীরগঞ্জে ২ মাদক সেবীর কারাদণ্ড
খাগড়াছড়িতে আঞ্চলিক ও জেলা পরিষদ নির্বাচনসহ ৭ দফা দাবিতে স্মারকলিপি
আধিপত্যবাদের নগ্নরূপ: আক্রান্ত ইরান ও সভ্যতার সংকট
ইরানের সাবেক প্রেসিডেন্ট আহমেদিনেজাদ নিহত: রিপোর্ট
ইরানের ক্ষেপণাস্ত্র চুরমার করলো ইসরায়েলের প্রতিরক্ষা, নিহত ৮