Sobar Desh | সবার দেশ নেত্রকোনা প্রতিনিধি

প্রকাশিত: ২১:৪৩, ৩০ সেপ্টেম্বর ২০২৫

আপডেট: ২১:৫৩, ৩০ সেপ্টেম্বর ২০২৫

নেত্রকোনা-৩ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী মাসুদ রানা

নেত্রকোনা-৩ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী মাসুদ রানা
ছবি: সংগৃহীত

ডেপুটি অ্যাটর্নি জেনারেল মুহাম্মদ মাসুদ রানা, সুপ্রিমকোর্টের হাইকোর্ট ও আপিল বিভাগের আইনজীবী হিসেবে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, তারেক রহমানসহ বিএনপির সকল পর্যায়ের নেতাকর্মীর মামলা পরিচালনা করেছেন। 

মুহাম্মদ মাসুদ রানা আন্দোলন সংগ্রামে বহুবার মামলা হামলার শিকার হয়েছেন। বিগত সময়ে সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতিতে তৎকালীন সমিতির সভাপতি জনাব খন্দকার মাহাবুব হোসেনের সময়ে, প্রেসিডেন্ট রুমে শহিদ রাষ্ট্রপ্রতি জিয়াউর রহমানের ছবি টানানো হলে আওয়ামী আইনজীবীরা রুমের দরজা ভেঙ্গে প্রবেশ করে জিয়াউর রহমানের ছবি ভাংচুর করে। তার প্রতিবাদ করে মাসুদ রানা আহত হয়েছিলেন, যা সকল প্রিন্ট ও ইলেক্ট্রনিক  মিডিয়াতে প্রচারিত ও প্রকাশিত হয়।

বিষয়টি নিয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াও মাসুদ রানার সঙ্গে কথা বলেছিলেন। সুপ্রিমকোর্টে আইনজীবীদের নির্বাচনে ভোট ডাকাতির প্রতিবাদে আন্দোলন করলে আওয়ামী সন্ত্রাসীদের দ্বারা মাসুদ রানা হাতুড়ি পিটুনির শিকার হনে। মাসুদ রানাকে হাতুড়ি দিয়ে নির্যাতনের কারণে আওয়ামী লীগকে হাতুড়ি লীগ বলা হয়। 

এছাড়াও তিনি অনেকবার হাসিনা বিরোধী আন্দোলনে রক্তাক্ত হয়েছেন। মাসুদ রানা পল্টন থানা ছাত্রদলের প্রতিষ্ঠাতা সহসভাপতি। ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের আহবায়ক কমিটির সদস্য। ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ আইন সম্পাদক। একসময় সহ সাংগঠনিক সম্পাদক ছিলেন। সুপ্রিমকোর্ট আইনজীবী ফোরামের যুগ্ম সাধারণ সম্পাদকও ছিলেন তিনি। বর্তমানে আইনজীবী ফোরাম কেন্দ্রীয় কমিটির সহ প্রচার সম্পাদক ও কেন্দুয়া উপজেলা বিএনপির সদস্য পদে আছেন। তিনি বাংলাদেশ জাতীয় অন্ধ কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক।

আইনজীবী হিসেবে তারেক রহমানের বহুল আলোচিত ২১ আগষ্ট গ্রেনেড হামলা মামলা, বেগম খালেদা জিয়ার ‘জিয়া অরফানেজ ট্রাস্ট৫’ ও ‘জিয়া চেরিটেবল ট্রাস্ট’ মামলাসহ অন্যান্য রাজনৈতিক মামলা পরিচালনা করেছেন। এছাড়াও বিএনপির শীর্ষ নেত্রীবৃন্দসহ সকল পর্যায়ের নেতাকর্মীর ৩ হাজারেরও বেশি বিএনপির রাজনৈতিক মামলা পরিচালনা করেছেন। বর্তমানে কেন্দুয়া ও আটপাড়া দুই উপজেলায় বিএনপির মনোনয়ন প্রত্যাশী হিসেবে গণসংযোগ করছেন। তিনি দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের ব্যাপক সাড়া পাচ্ছেন। ধানের শীষের মনোনয়ন পেলে জয়লাভ করবেন বলে তিনি আশাবাদী।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

রানি মৌমাছির টানে যুবকের শরীরে ‘চাক’
বিএনপি নেতাকে পিটিয়ে আ.লীগ কর্মীদের ভূরিভোজ
শত্রুর কৌশল এখন পুরোপুরি জানা—দাবি ইরানের
এলপি গ্যাসের দাম কমলো
রামিসার গোপনাঙ্গ ক্ষতবিক্ষত করে পানি দিয়ে ধুয়ে ফেলে সোহেল
মায়ের নামে প্রতিষ্ঠানের নামকরণ নাকচ করলেন প্রধানমন্ত্রী
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত ড. খলিলুর রহমান
আলোচিত হত্যাকাণ্ড নিয়ে আমি মুখ খুললে বাংলাদেশ উত্তাল হবে: মমতা
ফ্রান্সের নির্বাচনে শ্রমিক রাজনীতির নতুন প্রার্থী আনাস কা-জিব
সিঙ্গাপুর ওপেনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন কসমো স্কুলের ৭ জিমন্যাস্ট
প্রবাসীদের জন্য আসছে ‘প্রবাসী কার্ড’, এক প্ল্যাটফর্মে মিলবে সব সেবা
ডেঙ্গু মোকাবিলায় হামের চেয়েও দক্ষ হতে চায় সরকার: স্বাস্থ্যমন্ত্রী
যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে গিয়েছিলো আওয়ামী লীগ: ড. মঈন খান
বিএনপি নেতার জুয়ার আসরের ছবি ভাইরাল
জানাজা শেষে ‘জয় বাংলা’ স্লোগান, আটক ১৫ নেতাকর্মী
যুদ্ধ শেষ করতে চাইছেন ট্রাম্প, অনড় অবস্থানে ইরান