Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:৩৯, ৩ অক্টোবর ২০২৫

মধ্যরাত থেকে ২২ দিনের মাছ ধরা নিষেধাজ্ঞা 

মধ্যরাত থেকে ২২ দিনের মাছ ধরা নিষেধাজ্ঞা 
ছবি: সংগৃহীত

মা ইলিশ সংরক্ষণ ও জাটকা রক্ষার জন্য সরকার শুক্রবার মধ্যরাত থেকে টানা ২২ দিনের জন্য ইলিশসহ সব ধরনের মাছ ধরায় নিষেধাজ্ঞা জারি করেছে। এ সময়ে ইলিশ আহরণ, বিপণন, মজুদ, ক্রয়-বিক্রয় ও সরবরাহ সম্পূর্ণভাবে বন্ধ থাকবে। নিষেধাজ্ঞা ভঙ্গ করলে মৎস্য সংরক্ষণ আইনের আওতায় সর্বোচ্চ দুই বছরের কারাদণ্ড, ৫ হাজার টাকা জরিমানা বা উভয় দণ্ডের ব্যবস্থা নেয়া হবে।

চাঁদপুর জেলা মৎস্য বিভাগ ও জেলা ট্রাস্কর্ফোস ইতিমধ্যে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে। জেলার মতলব উত্তর উপজেলার ষাটনল থেকে হাইমচর উপজেলার চরভৈরবী পর্যন্ত প্রায় ৭০ কিলোমিটার অভয়াশ্রম এলাকায় মা ইলিশ নিরাপদে ডিম ছাড়ার সুযোগ পাবে।

চাঁদপুর জেলা মৎস্য কর্মকর্তা শ্রীবাস চন্দ্র চন্দ বলেন, আমাদের সকল প্রস্তুতি প্রায় সম্পন্ন। সরকারি সকল নিবন্ধিত জেলেকে ২৫ কেজি করে চাল দেয়া হচ্ছে। আগামী ৫ অক্টোবরের মধ্যে এ চাল বিতরণ সম্পন্ন হবে। আশা করছি, সরকারি সুবিধাভোগী জেলেরা মাছ ধরা থেকে বিরত থাকবে।

তবে স্থানীয় জেলারা সরকারি বরাদ্ধকৃত চালকে যথেষ্ট মনে করছেন না। শহরতলীর তরপুরচন্ডী ও আশপাশের এলাকার একাধিক জেলে বলেন, সরকারের বরাদ্ধ চাল দিয়ে আমাদের দৈনন্দিন খরচ মেটানো সম্ভব নয়। তাই চালের পাশাপাশি নগদ অর্থ বরাদ্ধ দেয়ার দাবি জানাই।

এবারের ২২ দিনের নিষেধাজ্ঞা ইলিশ প্রজনন মৌসুমের জন্য গুরুত্বপূর্ণ। মৎস্য বিভাগ আশা করছে, এ পদক্ষেপ মা ইলিশের প্রজনন নিশ্চিত করতে সহায়ক হবে এবং নদীতে ইলিশের সংখ্যা বৃদ্ধি পাবে।

সবার দেশ/কেএম

সম্পর্কিত বিষয়:

শীর্ষ সংবাদ:

ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা