Sobar Desh | সবার দেশ মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি

প্রকাশিত: ০০:৩৫, ৯ অক্টোবর ২০২৫

বেনাপোলের পুটখালী সীমান্তে ৯ সোনার বারসহ পাচারকারী আটক

বেনাপোলের পুটখালী সীমান্তে ৯ সোনার বারসহ পাচারকারী আটক
ছবি: সবার দেশ

যশোরের বেনাপোল পোর্ট থানার পুটখালি সীমান্ত থেকে ভারতে পাচারের সময় ৯টি (এক কেজি ৪৯ গ্রাম) সোনার বারসহ মনিরুজ্জামান (৩৭) নামে এক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।
  
বুধবার (৮ অক্টোবর) দুপুরের দিকে তাকে আটক করা হয় পুটখালীর উত্তরপাড়া নামক স্থান থেকে। আটক মনিরুজ্জামান পুটখালি উত্তরপাড়া গ্রামের কাদের আলী সর্দারের ছেলে

খুলনা ২১ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ খুরশীদ আনোয়ার জানান, গোপন সংবাদের ভিত্তিতে সহকারী পরিচালক মো. সফিয়ার রহমান এর নেতৃত্বে পুটখালী বিওপির একটি টহল দল পুটখালী  উত্তরপাড়া নামক স্থানে পাকা রাস্তার উপর থেকে ৯ টি সোনার বারসহ মনিরুজ্জামানকে আটক করেন।

উদ্ধারকৃত সোনার ওজন এক কেজি ৪৯ গ্রাম। যার মূল্য এক কোটি ৮০ লাখ ৫২ হাজার ২৪১ টাকা। উদ্ধারকৃত সোনার বারগুলো ট্রেজারী অফিসে এবং আসামীকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে। 

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস
জুলাই জাদুঘরের সামনে ককটেল বিস্ফোরণ, আহত ১
দল হিসেবে আ.লীগের বিচারে তদন্ত চলছে: প্রসিকিউটর তামিম
কমিটি নিয়ে বিরোধ, জামায়াতের দু’গ্রুপের সংঘর্ষ
রিয়াদে ক্ষেপণাস্ত্র হামলা, ধ্বংসাবশেষে আহত ১
পশু জবাইয়ের নিষেধাজ্ঞা নিয়ে জকসুর বিক্ষোভ
ধূমপান করতে হাত কাঁপছিলো, লজ্জা লাগছিলো: বিদ্যা
এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার
অসুস্থতার কারণে ক্যাম্পাস ছেড়েছি,সুস্থ হয়েই ফিরবো: চুয়েট ভিসি
বাংলাদেশের তরুণরা আমাদের পথ দেখিয়েছে: নেহা বোরা
টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে: ফায়ার সার্ভিস
টঙ্গীর আগুন নিয়ন্ত্রণে ২১ ইউনিটের সঙ্গে সেনাবাহিনী-বিজিবি
১৬ ইউনিটেও নিয়ন্ত্রণে আসেনি ওষুধ কারখানার আগুন
টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট
ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব