Sobar Desh | সবার দেশ বিল্লাল হোসেন, যশোর প্রতিনিধি 

প্রকাশিত: ১৯:৩৯, ৭ অক্টোবর ২০২৫

বেনাপোল কাস্টমসে দুদকের হানা, ঘুষের টাকাসহ আটক ২

বেনাপোল কাস্টমসে দুদকের হানা, ঘুষের টাকাসহ আটক ২
ছবি: সবার দেশ

যশোরের  বেনাপোল কাস্টমস হাউসে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সোমবার (৬ অক্টোবর) বিকেলে দুদক যশোরের উপপরিচালক সালাউদ্দিন আহমেদের নেতৃত্বে  অভিযান চালানো হয়। এ সময় ঘুষের টাকা উদ্ধারের পর দুইজনকে আটক করে দুদক। আটককৃতদের মধ্যে একজন কাস্টমস কর্মকর্তা ও  অন্যজন এনজিও কর্মী। 

জানা গেছে, সোমবার বিকেল ৪ টার দিকে দুদকের টিম আকস্মিকভাবে বেনাপোল কাস্টমসে অভিযান পরিচালনা করে।  তারা রাজস্ব, মূল্যায়ন ও প্রশাসনিক শাখাসহ বিভিন্ন কক্ষে তল্লাশি চালায়। এ সময় ঘুষের নগদ টাকা উদ্ধারের পর রাজস্ব কর্মকর্তা শামীমা আক্তার ও তার  সহযোগী স্থানীয় এনজিও কর্মী হাসিবুর রহমানকে আটক করা হয়। 

দুদকের যশোর জেলা কার্যালয়ের উপ পরিচালক সালাউদ্দীন আহমেদ জানান, গোপন সূত্রে তথ্য পাই, কাস্টমস হাউসে ঘুষ লেনদেন হচ্ছে৷ সেখানে অভিযান চালিয়ে ঘুষের টাকা উদ্ধারসহ দুইজনকে আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। 

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস
জুলাই জাদুঘরের সামনে ককটেল বিস্ফোরণ, আহত ১
দল হিসেবে আ.লীগের বিচারে তদন্ত চলছে: প্রসিকিউটর তামিম
কমিটি নিয়ে বিরোধ, জামায়াতের দু’গ্রুপের সংঘর্ষ
রিয়াদে ক্ষেপণাস্ত্র হামলা, ধ্বংসাবশেষে আহত ১
পশু জবাইয়ের নিষেধাজ্ঞা নিয়ে জকসুর বিক্ষোভ
ধূমপান করতে হাত কাঁপছিলো, লজ্জা লাগছিলো: বিদ্যা
এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার
অসুস্থতার কারণে ক্যাম্পাস ছেড়েছি,সুস্থ হয়েই ফিরবো: চুয়েট ভিসি
বাংলাদেশের তরুণরা আমাদের পথ দেখিয়েছে: নেহা বোরা
টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে: ফায়ার সার্ভিস
টঙ্গীর আগুন নিয়ন্ত্রণে ২১ ইউনিটের সঙ্গে সেনাবাহিনী-বিজিবি
১৬ ইউনিটেও নিয়ন্ত্রণে আসেনি ওষুধ কারখানার আগুন
টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট
ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব