Sobar Desh | সবার দেশ নারায়নগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১২:৩০, ২১ নভেম্বর ২০২৫

আপডেট: ১২:৩১, ২১ নভেম্বর ২০২৫

ভূমিকম্পে দেয়াল ধসে নবজাতকের মৃত্যু, আহত মা ও প্রতিবেশী

ভূমিকম্পে দেয়াল ধসে নবজাতকের মৃত্যু, আহত মা ও প্রতিবেশী
ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভূমিকম্পের তীব্র কম্পনের সময় দেয়াল ধসে পড়ে মাত্র কয়েক দিনের নবজাতক ফাতেমার মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন নবজাতকের মা কুলসুম বেগম ও তাদের প্রতিবেশী জেসমিন বেগম। 

শুক্রবার (২১ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে গোলাকান্দাইল ইউনিয়নের ইসলামবাগের ৫ নম্বর ক্যানেল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ফাতেমা স্থানীয় আব্দুল হকের মেয়ে। স্থানীয়রা জানান, ভূমিকম্প শুরু হওয়ার সময় কুলসুম বেগম নবजातককে কোলে নিয়ে প্রতিবেশী জেসমিনকে সঙ্গে নিয়ে ভুলতা গাউছিয়া এলাকায় যাচ্ছিলেন। পথের মাঝে হঠাৎ সড়কের পাশে থাকা একটি পুরোনো দেয়াল দুলতে শুরু করে এবং মুহূর্তেই ভেঙে তাদের ওপর আছড়ে পড়ে। ঘটনাস্থলেই নবজাতকের মৃত্যু হয়।

দুর্ঘটনার পর আশপাশের লোকজন ছুটে এসে ধসে পড়া দেয়ালের নিচ থেকে নবজাতকের লাশ উদ্ধার করেন এবং আহত কুলসুম বেগম ও জেসমিনকে দ্রুত নিকটস্থ একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করেন।

ভুলতা পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোখলেসুর রহমান ঘটনা নিশ্চিত করে বলেন, ভূমিকম্পের সময় দেয়াল ধসে ফাতেমা নামের এক নবজাতকের মৃত্যু হয়েছে। তার মা ও প্রতিবেশী গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

ভূমিকম্পের পর রাজধানীসহ বিভিন্ন জেলায় ভবন হেলে পড়া, দেয়াল ফাটল, পুরোনো স্থাপনা ধসে যাওয়ার মতো বিভিন্ন দুর্ঘটনার খবর পাওয়া যাচ্ছে। রূপগঞ্জে এ নবজাতকের মৃত্যু দিনটির সবচেয়ে হৃদয়বিদারক ঘটনাগুলোর একটি হয়ে উঠেছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

অসুস্থতার কারণে ক্যাম্পাস ছেড়েছি,সুস্থ হয়েই ফিরবো: চুয়েট ভিসি
বাংলাদেশের তরুণরা আমাদের পথ দেখিয়েছে: নেহা বোরা
টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে: ফায়ার সার্ভিস
টঙ্গীর আগুন নিয়ন্ত্রণে ২১ ইউনিটের সঙ্গে সেনাবাহিনী-বিজিবি
১৬ ইউনিটেও নিয়ন্ত্রণে আসেনি ওষুধ কারখানার আগুন
টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট
ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প